শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ জুন ২০২৫ ১০ : ৩৬Abhijit Das
নিতাই দে: দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল ত্রিপুরা। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা এবং উল্লাস নব ভারত স্বাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘লেখাপড়া করার জন্য সকলকে উৎসাহিত করতে হবে। নবসাক্ষর নাগরিকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরতার উপর গুরুত্ব দিতে হবে। ২০৪৭-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গড়ে তোলার জন্য দেশে স্বাক্ষরতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরাকে পূর্ণ সাক্ষর রাজ্যের ঘোষণা একটা ঐতিহাসিক মুহূর্ত। ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার আরো বৃদ্ধি করার জন্য নজর দিতে হবে শিক্ষা দপ্তরকে।
তিনি আরও বলেন, “সত্যিই আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। দেশের তৃতীয় রাজ্য হিসেবে ত্রিপুরা আজ পূর্ণ সাক্ষর রাজ্যের মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এবং একটা মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর আগে মিজোরাম এবং গোয়া পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ছিল। শিক্ষা দপ্তর-সহ যারা এই অভিযানকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলকে অভিনন্দন।“
মানিক যোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস-এর কথা। আজ সেই ছবি আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি জনমুখী প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া।“ তিনি বলেন, “এই অভিযানকে সফল করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রূপরেখা দিয়েছে এবং যথাসাধ্য সহযোগিতা করেছে। এজন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ধন্যবাদ জানাই।“
মুখ্যমন্ত্রী জানান, ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরায় সাক্ষরতার হার ছিল মাত্র ২০.২৪%। এরপর ১৯৯১-এ ৬০.৪৪%। ২০০১-এ ৭৩.১৯% এবং ২০১১ সালে ৮৭.২২%। উল্লাস কার্যক্রমের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ২০২৩-২৪ অর্থবর্ষে সমীক্ষায় এই হার ছিল ৯৩.৭%। পরবর্তী সময়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ৯৫.৬% হয়। তবে যথাযথ সমীক্ষা হলে এই হার আরও বৃদ্ধি পেতে পারে। তাই এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা দপ্তরকে আরও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি বাড়িতে মা-বাবা পড়াশোনা না জানলে তাঁরা চান ছেলেমেয়েরা পড়াশুনা করুক। আর এখন শিক্ষিত ছেলেমেয়েরা চাইছে নিজেদের মা-বাবাও পড়াশোনা জানুক। তাই শিক্ষা সকলের ক্ষেত্রে আবশ্যক। এক্ষেত্রে যারা এখনও শিক্ষার আলো থেকে দূরে রয়েছেন তাঁদের সহায়তা প্রদানের জন্য শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে। সাক্ষরতা অভিযান একটা সামাজিক আন্দোলন। এটা শুধু একা কোনও শিক্ষক বা প্রশিক্ষক দিয়ে সম্ভব নয়, সব মানুষের সহায়তা প্রয়োজন।
২০২৩ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লাস-১ লোগো উন্মোচন করেন। এর স্লোগান ছিল- জন জন সাক্ষর। মূলত, পাঁচটি মূল উপাদানের উপর দাঁড়িয়ে রয়েছে উল্লাস কার্যক্রম।
মুখ্যমন্ত্রী বলেন, লেখাপড়া শিখতে পারার মধ্যে একটা আনন্দের বিষয় চলে আসে। উল্লাস কার্যক্রমের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও গ্রামে প্রায় ৯৪৩টি সামাজিক চেতনা কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ২,২২৮ জনের মতো স্বেচ্ছাসেবী শিক্ষক ও শিক্ষিকা এই কাজে যুক্ত রয়েছেন।
এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষকরাও এই কার্যক্রমে যুক্ত রয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। ত্রিপুরা এখন সবদিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। জিএসডিপি ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা। ছোট রাজ্য হলেও সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ত্রিপুরা। পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ডাঃ সাহা জানান, ২০২৪ এর ১৭ মার্চ ফাউন্ডেশন্যাল লিটারেসি এন্ড নিউমেরেসি অ্যাসেসমেন্ট টেস্টে ৪,৫৯৭ জন পরীক্ষা দেয়। এরমধ্যে উত্তীর্ণ হয় ৩,৫৮১ জন। একই বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষায় ১৪,১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৩,৯০৯ জন। আর এবছর মার্চে ৫,৮৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৫,৮১৯ জন।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (অ্যাডাল্ট এডুকেশন) অধিকর্তা প্রীতি মীনা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, এসসিইআরটির অধিকর্তা এল ডার্লং সহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং দপ্তরের পদস্থ আধিকারিকগণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?