শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ জুন ২০২৫ ১০ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে দক্ষিণ ইজরায়েলের বেয়ার শেভা শহরে আছড়ে পড়ল ইরানিয়ান মিসাইল। জানা গিয়েছে, এই মিসাইলের আঘাতে অন্তত তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরান হামলা চালানোর পর মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। তারপরে শান্তির ইঙ্গিত দেওয়া হয় ইরানের বিদেশমন্ত্রীর একটি পোস্টেও। তার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ইরানের এই মিসাইল হামলায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল গাড়ি, গাছপালা ও ভাঙাচোরা বাড়ির ধ্বংসাবশেষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা আচমকা এই হামলা চালানো হয়। বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ১২ দিনের টানা হামলা-পাল্টা হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রাতে ঘোষণা করেছিলেন, ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হবে। কিন্তু এই ক্ষেপণাস্ত্র হামলা সেই ঘোষণা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
⚡️Be’er Sheba pic.twitter.com/ajHQBpGaDK
— War Monitor (@WarMonitors) June 24, 2025
উল্লেখ্য, মঙ্গলবার ভোর চারটের দিকে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে আরাঘচি জানান, ‘ইজরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় আমাদের শক্তিশালী সেনাবাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে’। তিনি আরও বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনী শেষ বিন্দু পর্যন্ত দেশ রক্ষায় প্রস্তুত। শত্রুদেশের প্রত্যেক আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তাঁর ট্রুথ অ্যাকাউন্টে লেখেন, ‘ইরান ও ইজরায়েল দু’পক্ষই তাঁদের ‘শেষ মিশন’ সম্পন্ন করার পর আগামী ছ’ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবে’। তিনি আরও জানান, ‘ইরান যুদ্ধবিরতি শুরু করবে প্রথম ১২ ঘণ্টায় এবং এরপর ইজরায়েল। ২৪ ঘণ্টা পর এই ১২ দিনের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপিত হবে গোটা বিশ্বে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?