শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ জুন ২০২৫ ০৯ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: টানা ১২ দিনের সংঘর্ষের পর অবশেষে দেখা যাচ্ছে আশার আলো। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী সেইয়েদ আব্বাস আরাঘচির এক পোস্টের পর। যদিও এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। মঙ্গলবার ভোর চারটের দিকে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে আরাঘচি জানান, ‘ইজরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় আমাদের শক্তিশালী সেনাবাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে’।
তিনি আরও বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনী শেষ বিন্দু পর্যন্ত দেশ রক্ষায় প্রস্তুত। শত্রুদেশের প্রত্যেক আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে’। ঘটনাচক্রে এই পোস্টের কিছুক্ষণ আগেই আরও একটি পোস্ট করেছিলেন আরঘাচি। সেই টুইটে তিনি জানিয়েছিলেন, ইজরায়েল তেহরান সময় অনুযায়ী ভোর ৪টের মধ্যে আক্রমণ বন্ধ করলে ইরান আর প্রতিক্রিয়া জানাবে না। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তাঁর ট্রুথ অ্যাকাউন্টে লেখেন, ‘ইরান ও ইজরায়েল দু’পক্ষই তাঁদের ‘শেষ মিশন’ সম্পন্ন করার পর আগামী ছ’ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবে।”
তিনি আরও জানান, ‘ইরান যুদ্ধবিরতি শুরু করবে প্রথম ১২ ঘণ্টায় এবং এরপর ইজরায়েল। ২৪ ঘণ্টা পর এই ১২ দিনের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপিত হবে গোটা বিশ্বে’। ট্রাম্পের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করে। আরাঘচি স্পষ্ট করে বলেন, ‘আমরা কোনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযানের বন্ধ করে দেওয়ার বিষয়ে সম্মতি দিইনি’। তবে তিনি ইঙ্গিত দেন, যদি ইজরায়েল তাদের আগ্রাসন বন্ধ করে, তবে ইরানও হামলা করা থেকে বিরত থাকবে। এর মধ্যেই ইজরায়েলের পক্ষ থেকেও সংঘাত শেষ করার ইঙ্গিত মিলেছে। ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ সূত্রে খবর, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভায় আলোচনার পর যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। কিন্তু সদস্যদের নির্দেশ দিয়েছেন, কেউ যেন জনসমক্ষে এই বিষয়ে কিছু না বলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?