শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুয়োতে জল তুলতে গিয়ে আচমকা নাকে বোঁটকা গন্ধ, মহিলার ‘বাবাগো’ চিৎকারে শোরগোল গোটা গ্রামে

Kaushik Roy | ২৩ জুন ২০২৫ ১৯ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দুর্গ জেলার খামহারিয়া গ্রামে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। এলাকারই একটি কুয়ো থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। এখানেই শেষ নয়, মাত্র ৩০ মিটার দূরের আরও একটি কুয়ো থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা এক মহিলা কুয়ো থেকে জল তুলতে গিয়ে দুর্গন্ধ পান ও সঙ্গে সঙ্গে অন্য গ্রামবাসীদের খবর দেন। খবর পেয়ে আমলেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কুয়োর তল্লাশিতে নামানো হয় ডাইভারদের। কিছুক্ষণের মধ্যেই কুয়ো থেকে একটি বস্তা টেনে তোলা হয়। খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে প্রায় ১০-১২ বছর বয়সি এক শিশুর দেহ, যার হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল ও শরীর ছিল কাপড়ে জড়ানো।

পুলিশি তদন্ত চলাকালীন মাত্র ৩০ মিটার দূরে আরও একটি কুয়ো থেকে একই ধরনের দুর্গন্ধ আসার খবর মেলে। ফের ডাইভার পাঠানো হয়, এবং সেখান থেকেও উদ্ধার হয় আরেকটি বস্তা। এই বস্তার ভিতরে ছিল প্রায় ৩০-৩৫ বছর বয়সি এক মহিলার মৃতদেহ। মৃতদেহ বস্তায় পাথর বেঁধে রাখা হয়েছিল যাতে সেটি জলে ডুবে থাকে। পুলিশ ইতিমধ্যেই গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ও আশেপাশের অঞ্চলে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে। স্থানীয়দের একাংশের মতে, পুরনো কোনও শত্রুতার ফল থেকেই এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনা অত্যন্ত সন্দেহজনক ও জটিল, এবং তদন্ত চলছে পূর্ণ গতিতে। মৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই প্রকৃত রহস্য উদঘাটনের দিকে এগোবে তদন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া