শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভিন জাতে বিয়ে, কনের পরিবারের ৪০ জনের মাথা ন্যাড়া করে 'শুদ্ধিকরণ'! ওড়িশায় নির্মম অত্যাচার

Pallabi Ghosh | ২৩ জুন ২০২৫ ১৯ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অন্য জাতের পাত্রকে বিয়ে! গ্রামবাসীদের পরামর্শ না শুনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন। এর জেরেই বড় শাস্তি মাথা পেতে নিতে হল এক পরিবারকে। পরিবারের ৪০ জন সদস্যের মাথা ন্যাড়া করে দেওয়া হল। শুধুমাত্র শুদ্ধ করার উদ্দেশ্যেই। এরপরেও পরিবারকে বয়কট করেছে ওই গ্রামের বাসিন্দারা! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ে। বৈগানাগুড়া গ্রামের এক তরুণীর সঙ্গে ভিন জাতের এক যুবকের বিয়ে হয়। কনে তফসিলি উপজাতির এবং বর হলেন তফসিলি জাতির। ভিন জাতের পাত্র-পাত্রীর এই বিয়েতে সম্মতি ছিল না গ্রামের পুরনো সদস্যদের। কিন্তু গ্রামবাসীদের মতামত উপেক্ষা করেই ভিন জাতের যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। 

এরপরই শুরু ভোগান্তি। এই বিয়েকে ঘিরে শোরগোল পড়ে দুই গ্রামে। গ্রামবাসীরা তীব্র ক্ষোভ উগরে দেন। আলোচনার পর ঠিক হয়, তরুণীর পরিবারকে শুদ্ধ হতে হবে। শুদ্ধিকরণের জন্য মাথা ন্যাড়া করতে হবে। নয়তো বয়কট করা হবে‌। 

তরুণীর পরিবারের ৪০ জন সদস্যকে পাশাপাশি বসিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর একটি মন্দিরে পুজো দিয়ে পশু বলি দেন তাঁরা। আপত্তি থাকলেও, একঘরে হয়ে যাওয়ার ভয়ে কেউ আর প্রতিবাদ করেননি। 
যদিও এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কাশীপুর ব্লকের বিডিও ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া