শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুন ২০২৫ ১৮ : ০৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন 'স্লামডগ মিলিয়নেয়ার'।
কৌন বনেগা ক্রোড়পতি-র মঞ্চে সুশীলের হাত তুলে বলেছিলেন খোদ সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রথমবার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনিই জিতেছিলেন পাঁচ কোটি টাকার চেক। কিন্তু সেই জেতাই নাকি কাল হয়েছিল। জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে ওঠে। শেষমেশ? সেই সুশীল এখন কী করেন?
বিহারের চম্পরনের বাসিন্দা সুশীল কুমার। ২০১১ সালে কৌন বনেগা ক্রোড়পতি-তে সিজন পাঁচে তিনি জিতেছিলেন পাঁচ কোটি টাকার চেক। অমিতাভ বচ্চনকে জানিয়েছিলেন, তিনি আরও পড়াশোনা করে আইএএস অফিসার হতে চান। এরপর ন'বছরে সুশীলের খোঁজ আর তেমন পাওয়া যায়নি। তারপর হঠাৎ ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় দুর্বিষহ অভিজ্ঞতার কথা ভাগ করেন তিনি।
সুশীল জানিয়েছেন, রাতারাতি কোটিপতি হয়েই সমস্যা শুরু হয়। ২০১৫ সাল থেকে জীবনের মোড় ঘুরে যায়। একাধিক ব্যবসা শুরু করেও লাভবান হতে পারেননি। বরং সবক্ষেত্রেই দিন কয়েকের মধ্যে ভরাডুবি হয়েছেন। বহু সমাজসেবী সংস্থা তাঁর থেকেই অনুদান চাইত। সেক্ষেত্রেও বহুবার প্রতারণার শিকার হয়েছেন। মাসের পর মাস বিভিন্ন সংস্থাকে টাকা দিতে দিতে মাথায় হাত পড়েছিল তাঁর।
টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশীল। এরপর সিগারেট, মদের নেশা শুরু হয়। নেশায় টাকা উড়িয়ে ছারখার হয়ে গিয়েছিল। মুম্বইয়ে গিয়ে ছবির প্রযোজনাও শুরু করেছিলেন। কিন্তু সেক্ষেত্রেও লাভবান হতে পারেননি। অবশেষে গ্রামে ফিরে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে সরকারি স্কুলে মনস্তত্ত্বের শিক্ষক তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?