শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুন ২০২৫ ১৭ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্কুল মানেই যেন বিভীষিকা। আতঙ্কে অনেকবার স্কুলে যেতেও ইচ্ছে করত না। কারণ কী? অবশেষে চিঠি লিখে সেই আতঙ্কের কথাই জানাল একদল ছাত্রী। সকলের বয়স ১৫ বছরের নীচে। তারা জানাল, স্কুলের মধ্যেই একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছে। স্কুলেরই শিক্ষক ফাঁক ক্লাসরুমে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ জানিয়েছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমুরের একটি সরকারি স্কুলে। সোমবার পুলিশ জানিয়েছে, ওই স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীরা প্রিন্সিপালকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিল। এরপর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানান।
শুক্রবার স্কুলের কমপক্ষে ২৪ জন ছাত্রী প্রিন্সিপালকে অভিযোগ জানিয়ে চিঠি দেয়। চিঠিতে তারা জানিয়েছে, ওই শিক্ষক পড়া বোঝানোর অজুহাতে অশালীন আচরণ করতেন। নানা অজুহাতে গায়ে হাত দিতেন। ফাঁকা ক্লাসরুমে যৌন হেনস্থাও করতেন। বাইরে ফাঁস করলে আরও অত্যাচারের হুমকি দিতেন।
শনিবার ওই ছাত্রীদের পরিবারকে মিটিংয়ে ডাকেন স্কুল কর্তৃপক্ষ। সেখানেই জানা যায়, শিক্ষকের যৌন হেনস্থার বিষয়টি অধিকাংশ পরিবার জানে না। থানায় জানাতেই রবিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ নম্বর ধারা এবং পকসো-তে মামলা রুজু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?