শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ জুন ২০২৫ ১৬ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সিওপিডি-র সমস্যা রয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তবে রবিবারের থেকে সোমবার সামান্য সুস্থ রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তৃণমূল সাংসদ সজাগ রয়েছেন, গলা খাবার খেয়েছেন। তবে এখনও তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রবিবার ৭৭ বছর বয়সী তৃণমূল সাংসদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক মনোজ সাহার তত্ত্বাবধানে ভর্তি হন। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, গত কয়েকদিন তিনি একাধিক সমস্যায় ভুগছিলেন। এদিন শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, বেসরকারি ওই হাসপাতালের ৬০৯ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি করানোর পর ইতিমধ্যেই তাঁর এমআরআই, সিটি স্ক্যান করা হয়েছে। তৃণমূল সাংসদের চিকিৎসায় গঠন করা হয় মাল্টিডিসেপ্লিনারি টিম। জানা গিয়েছে, কিছু নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে তাঁর। পাশাপাশি, আচ্ছন্ন এবং অসংলগ্ন ভাব রয়েছে। শনিবার বিকেল থেকে ঘন ঘন বাথরুমেও যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে খবর, ডিমেনশিয়ার সমস্যা রয়েছে তৃণমূল সাংসদের। প্রসঙ্গত, কিছুদিন আগে কামারহাটি পৌরসভার অন্তর্গত ন' নম্বর ওয়ার্ডে এক শিব মন্দিরে অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তৎক্ষণাৎ তাঁকে বেলঘরিয়া রথতলা মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, হাসপাতালে পরীক্ষায় হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে বর্ষীয়ান সাংসদের। চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই বসানো হয় পেসমেকার। এর আগে, মার্চ মাসে, লোকসভার অধিবেশনের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?