শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঝপথেই ছেড়েছিলেন পিএইচডি, বর্তমানে আয় করেন ৩৩ লক্ষ টাকা, এই ব্যক্তির আমূল পরিবর্তনের রহস্য চমকে দেবে

Kaushik Roy | ২৩ জুন ২০২৫ ১৫ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক পোস্ট শেয়ার করেছেন লেখক অঙ্কুর ওয়ারিকু। সেখানে নিজের জীবনের এক রহস্যের কথা ফাঁস করেছেন তিনি। একজন পিএইচডি ড্রপআউট থেকে ক্যাম্পাসের শীর্ষ নিয়োগপ্রাপ্তদের একজন হয়ে ওঠার কাহিনি ফাঁস করেছেন তিনি। বর্তমানে, মাত্র ৫ বছরের মধ্যে তাঁর বার্ষিক বেতন ৩ লক্ষ থেকে বেড়ে দাঁড়ায় ৩৩ লক্ষে। পোস্টে অঙ্কুর লেখেন, ‘আমি প্রথম চাকরি পাই ২৪ বছর বয়সে। সেই সময় আমার বেতন ছিল ১৪,৭৪৬ টাকা। ২৬ বছর বয়সে আমার বার্ষিক আয় দাঁড়ায় ১২ লক্ষ। আর ২৯ বছর বয়সে তা হয় ৩৩ লক্ষ’। তিনি জানান, যুক্তরাষ্ট্রে পিএইচডি করার মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফেরেন তিনি। তখন তাঁর কোনও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। ছিল শুধুমাত্র আর্থিক নিরাপত্তার তাগিদ।

এমবিএ ডিগ্রি নেই, কোনও বড় নেটওয়ার্ক বা পরিচিতি না থাকা সত্ত্বেও তিনি একের পর এক দরজা ধাক্কাতে থাকেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি পত্রিকার বিজ্ঞাপন দেখে আবেদন করেছি, ওয়াক-ইন ইন্টারভিউ দিয়েছি, পরিচিতদের সাহায্য চেয়েছি। অবশেষে ৪৫ দিনের চেষ্টার পর এক সংস্থায় ইন্টারভিউ দিয়েছিলাম। শেষ রাউন্ডে ওরা আমাকে জিজ্ঞাসা করল, ‘তুমি কীরকম বেতন প্রত্যাশা করছ?’ আমি বুঝতেই পারিনি কী বলব! ওরা আমাকে ১৫,০০০ ইন হ্যান্ড অফার করল—যা সেই সময়ে আমার প্রত্যাশার থেকেও বেশি’। অঙ্কুরের এই গল্পটি শুধুই গল্প নয়, এটি হাজার হাজার তরুণ-তরুণীর জন্য এক অনুপ্রেরণা। যারা স্বপ্ন দেখছে নিজেকে প্রতিষ্ঠিত করার, চ্যালেঞ্জকে জয় করার। অঙ্কুর প্রমাণ করেছেন, ডিগ্রি নয়-চেষ্টা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই জীবনের সবচেয়ে বড় সম্পদ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া