শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অমানবিক! পরনে ময়লা নাইটি, আর্বজনার স্তূপে লুটিয়ে ক্যানসারে আক্রান্ত বৃদ্ধা, নাতির কীর্তিতে রাগে ফুঁসছে পুলিশও

Pallabi Ghosh | ২৩ জুন ২০২৫ ১৫ : ২৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আর্বজনার স্তূপে লুটিয়ে রয়েছেন এক বৃদ্ধা। পরনে ময়লা নাইটি। হাতে কাঁচের চুড়ি। থরথর করে কাঁপছে সারা শরীর। পুলিশ এসে উদ্ধার করতেই ফাঁস হল, নাতি এসেই বৃদ্ধাকে আর্বজনার স্তূপে ফেলে পালিয়ে গেছে! অমানবিকতার নজিরে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে অ্যারে কলোনি এলাকার আর্বজনার স্তূপ থেকে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার নাম, যশোদা গৈকায়াদ। তিনি ক্যানসারে আক্রান্ত। অত্যন্ত দুর্বল অবস্থায় আর্বজনার স্তূপ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, শনিবার সকালে গুরুতর অসুস্থ ক্যানসারে আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করা হলেও, বিকেলে কুপার হাসপাতালে তাঁকে ভর্তি করিয়েছে পুলিশ। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল বলে কোনও হাসপাতালেই ভর্তি করা যায়নি। কাঁপতে কাঁপতেই বৃদ্ধা জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর দুটো ঠিকানা রয়েছে। একটি মালাডে, আরেকটি কন্দিভালিতে। এখানেই তাঁর পরিবারের সদস্যরা থাকেন। 

জানা গেছে, বৃদ্ধা ত্বকের ক্যানসারে ভুগছেন। তাঁর নাতিই আর্বজনার স্তূপে ফেলে পালিয়ে যায়। কিন্তু কী কারণে এই কাজ সে করেছে, এর নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা জানা যায়নি। বৃদ্ধার ছবি সমস্ত থানায় পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দ্রুত জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া