মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | হরমুজ প্রণালী বন্ধ হলে ভারত তেল পাবে কোথায়? চিন্তার পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Kaushik Roy | ২৩ জুন ২০২৫ ১৫ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: একদিকে ইজরায়েল-ইরান সংঘাত এবং ইরানের একাধিক পারমাণবিক ঘাঁটিতে আমেরিকার বোমা বর্ষণের ফলে উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটে আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বমঞ্চে তেল সরবরাহ নিয়ে। কারণ, সারা বিশ্বে তেল সরবরাহের অন্যতম রাস্তা হরমুজ প্রণালী। যার কিছুটা অংশ রয়েছে ইরানের মধ্যেও। ইতিমধ্যেই, সেই হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতের তেল সরবরাহে কোনও ব্যাঘাত ঘটবে না।

মন্ত্রী জানান, ‘গত দু’সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা গত কয়েক বছরে তেলের উৎস ও সরবরাহের দিক থেকে বহুমুখীকরণ করেছি। ফলে আমাদের তেলের একটি বড় অংশ এখন আর হরমুজ প্রণালী দিয়ে আসে না’। তিনি আরও জানান, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির কাছে বহু সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে এবং তারা একাধিক রুটের মাধ্যমে এখনও জ্বালানি সরবরাহ পাচ্ছে। মন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ‘আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব যাতে দেশের নাগরিকদের কাছে জ্বালানির সরবরাহ স্থিতিশীল থাকে’।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সম্মতি দিয়েছে—বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করা হবে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির মূল পথ—বিশ্বের দৈনন্দিন জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এখান দিয়ে যায়। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই প্রণালীতে জাহাজ চলাচলের নির্ধারিত পথ মাত্র ৩ কিলোমিটার। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মেজর জেনারেল কোওসারি জানান, পার্লামেন্ট সর্বসম্মতভাবে প্রণালী বন্ধের পক্ষে রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া