শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ জুন ২০২৫ ১৪ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী শুক্রবার রথযাত্রা। এই বিশেষ উৎসবের আগে সেজে উঠছে পুরী। রথযাত্রা উপলক্ষ্যে প্রতি বছরই বহু মানুষ ভিড় করেন পুরীতে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এবং মহৎ উৎসব এবার শুরু হবে জুন মাসের ২৭ তারিখে। এই উৎসবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা জগন্নাথ মন্দির থেকে গান্ধিচা মন্দিরে রথে চড়ে যাত্রা করেন। কথিত আছে, পুরীর রাজা নিজ হাতে তিনটি রথ ঝাঁট দেন—এই প্রথা ‘ছেরা পাহঁরা’ নামে পরিচিত, যা ঈশ্বরের কাছে সমতার বার্তা বহন করে।
পুরীর এই রথ টানেন হাজার হাজার ভক্ত, বিশাল কাঠের রথগুলি সরাসরি টেনে নিয়ে যাওয়া হয় শহরের রাজপথ ধরে। এই উৎসব শুধু দেব-দেবীর যাত্রা নয়, এটি ভক্তি, ঐক্য, ভালোবাসা ও আত্মিক উৎকর্ষের প্রতীক। উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মজিহি ২২ জুন, রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি নির্দেশ দেন, রথযাত্রাকে সম্পূর্ণভাবে ‘ঘটনাবিহীন’ রাখতে হবে। পুরীর গ্র্যান্ড রোড এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও কোস্ট গার্ডের মাধ্যমে নজরদারি চালানো হবে।
প্রশাসন জানিয়েছে, রথযাত্রার প্রতিটি পর্যায়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে যাতে ভক্তরা নির্বিঘ্নে পুরী পৌঁছতে পারেন সে কারণে এই সময় ৩৬৫টি বিশেষ ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি চলবে ওড়িশার রাউরকেলা, বিরামিত্রপুর, বঙ্গিরিপোসি, জুনাগড় রোড, বদমপাহাড়, বৌধ, জগদলপুর, বালেশ্বর, অনুগুল, গুনুপুর, রায়গড়া-সহ একাধিক এলাকা থেকে। এছাড়াও, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ছত্তিশগড়ের গণ্ডিয়া ও পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে মূল রথযাত্রার দিনগুলিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?