মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একে একে ধ্বংস করে দিচ্ছে ইরানের সব বিমানবন্দর! অতি আক্রমণাত্মক ইজরায়েল, পালটা কী ভাবছে খামেনেইয়ের দেশ?

Riya Patra | ২৩ জুন ২০২৫ ১৩ : ৪৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েলের যুদ্ধে তীব্র আকার ধারণ করেছে রবিবার ভোররাতের পর। আমেরিকার হামলার পর বদলে গিয়েছে বহু সমীকরণ। আশঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। এসবের মাঝেই, সোমবার ফের দুই দেশ হামলা চালিয়েছে দুই দেশের উপর।

সোমবার ইজরায়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, আকাশপথে ইরানের অন্তত ছ’টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর হেলিকপ্টার এবং অন্তত ১৫টি বিমান ধ্বংস করেছে তারা। দাবি, হামলা চালিয়ে এক প্রকার বিপর্যস্ত ইরানের বিমান পরিষেবা। 

ইজরায়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানও পালটা হামলা চালিয়েছে। ইরানের মিসাইল হামলার কথা জানানো হয়েছে ইজরায়েল ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার বিষয়ে নিজের প্রথম প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া এক্স-এ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'শাস্তি অব্যাহত রয়েছে। ইহুদিবাদী শত্রুরা একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাদের শাস্তি পেতে হবে এবং তাদের শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে; তাদের এখনই শাস্তি দেওয়া হচ্ছে।' 

রবিবার ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র সংলগ্ন পাহাড়ের উপর ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাষ্টার’ বোমা ফেলেছে মার্কিন যুদ্ধবিমান। ফোর্দো ছাড়াও আরও দু'টি পারমাণবিক কেন্দ্রকে নিশানা করা হয়। ইরানের দাবি, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এই হামলা ছিল সবচেয়ে গুরুতর পশ্চিমি সামরিক পদক্ষেপ।


মার্কিন হামলার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, 'আমেরিকাকে তাদের আগ্রাসনের জবাব দিতেই হবে।' এক ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোকেও তিনি এই একই কথা জানান। এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া