শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ইরান থেকে বিরত থাকুন', যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল একাধিক মার্কিন শহর, চিন্তায় ট্রাম্প?

RD | ২৩ জুন ২০২৫ ১০ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা তিনটি ইরানি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। যা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও তীব্র করে তুলেছে। রবিবার মার্কিন হামলার পর পরই রবিবার মার্কিন বেশ কয়েকটি শহরে বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখা গিয়েছে। 'ইরান থেকে বিরত থাকুন' এবং "ইরানের উপর মার্কিন-ইজরায়েল যুদ্ধ নয়" স্লোগান লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।  

সোশ্যাল মিডিয়া এক্স-এ- ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা ব্যানার ধরে যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনকে ইজরায়েলকে সমর্থন বন্ধ করার দাবি তুলছেন। পাসাপাশি, প্রতিবাদীরা ইরানের সঙ্গে ইহুদি জাতির সংঘাতে আমেরিকাকে জড়িয়ে না পরার আহ্বান জানাচ্ছেন।

 

'অপারেশন মিডনাইট হ্যামার'-এর অংশ হিসেবে, মার্কিন সামরিক বাহিনী ইরানের ফোরডো, ইসফাহান এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়।

বোস্টন, শিকাগো, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে এবং নিউ ইয়র্ক সিটির আইকনিক টাইমস স্কয়ারে বিক্ষোভ ট্রাম্পের নীতির প্রতিবাদ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বলার পাশাপাশি, বিক্ষোভকারীরা ইরানের সঙ্গে সংঘাত শুরু করার জন্য ইজরায়েলকে দুষেছেন। পাশাপাশি প্রতিবাদীরা গাজা সামরিক অভিযানের জন্যও আহ্বান জানিয়েছে।

 

ইরানে বিমান হামলার পর নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হলে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি না থাকলেও- সাংস্কৃতিক, কূটনৈতিক এবং ধর্মীয় স্থানগুলির চারপাশে অতিরিক্ত টহল এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) টুইটে জানিয়েছিল "ইরানে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সতর্কতার কারণে শহর জুড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।" একই ধরণের পরামর্শে, ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) স্থানীয়, রাজ্য এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং বাসিন্দা, দর্শনার্থী এবং ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বয় বৃদ্ধির কথা উল্লেখ করেছে।

এদিকে, সোমবার ভোরে ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, 'ইরানের গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহচিত্রেও তা স্পষ্ট। মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে মার্কিন বাহিনী! এর আগে এই নজির আর কারও নেই।' ।

দমবার পাত্র নয় ইরানও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনি মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তেহরানের কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দিচ্ছে বলে সতর্ক করেছেন। ইজরায়েলের 'বন্ধু' আমেরিকাকে "ইহুদিবাদী শত্রু" বলে অভিহিত করে তিনি বলেন যে, "বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া