শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ জুন ২০২৫ ০৯ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে আমেরিকা। সেই হামলা নিয়ে এবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকা ও ইজরায়েলকে নিশানা করেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "শত্রুরা মারাত্মক ভুল করেছে, শাস্তি পেতে হবে।"
ইরানের সর্বোচ্চ নেতা তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার বিষয়ে নিজের প্রথম প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া এক্স-এ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "শাস্তি অব্যাহত রয়েছে। ইহুদিবাদী শত্রুরা একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাদের শাস্তি পেতে হবে এবং তাদের শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে; তাদের এখনই শাস্তি দেওয়া হচ্ছে।"
#همین_حالا
— KHAMENEI.IR | فارسی ???????? (@Khamenei_fa) June 23, 2025
مجازات ادامه دارد
دشمن صهیونی یک اشتباه بزرگی کرده، یک جنایت بزرگی را مرتکب شده؛ باید مجازات بشود و دارد مجازات میشود؛ همین حالا دارد مجازات میشود.#الله_اکبر pic.twitter.com/wH6Wk9nNhJ
রবিবার ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র সংলগ্ন পাহাড়ের উপর ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাষ্টার’ বোমা ফেলেছে মার্কিন যুদ্ধবিমান। ফোর্দো ছাড়াও আরও দু'টি পারমাণবিক কেন্দ্রকে নিশানা করা হয়। ইরানের দাবি, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এই হামলা ছিল সবচেয়ে গুরুতর পশ্চিমি সামরিক পদক্ষেপ।
মার্কিন হামলার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, 'আমেরিকাকে তাদের আগ্রাসনের জবাব দিতেই হবে।' এক ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোকেও তিনি এই একই কথা জানান। এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেন তিনি।
আমেরিকার আক্রমণের পরই ইজরায়েলে তেল আভিভ-সহ একাধিক শহরে হামলা চালায় তেহরান। জানা গিয়েছে এই হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে, জখম বহু। পাল্টা ইরানে আক্রমণের দাবি করে ইজরায়েলও। ভয়াবহ যুদ্ধের এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে আবেদন করেছে তেহরান। ইরানের রাষ্ট্রদূত আমির সইদ ইরাভানি পরিষদে বলেন, 'ইজরায়েল ও আমেরিকা কূটনীতি ধ্বংস করেছে। আন্তর্জাতিক চুক্তির অপব্যবহার করেছে।' তাঁ অভিযোগ, পরমাণু অস্ত্র প্রসারের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি এখন একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে, যা নিরপেক্ষতার বদলে পক্ষপাতদুষ্ট হাতিয়ার হয়ে উঠেছে।
ইরাভানি পরিষদে বলেন, "পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বৈধ অধিকার রক্ষার বদলে এখন এই চুক্তিকে আগ্রাসনের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন হয়েছে।"
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুটারেস হামলার নিন্দা জানিয়ে বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা একটি বিপজ্জনক মোড়। আমাদের অবশ্যই অবিলম্বে এবং সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ করতে হবে। যুদ্ধ বন্ধ করতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?