মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২২ জুন ২০২৫ ১৭ : ১৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: চল্লিশ পেরোনোর পর পুরুষদের শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়, যার মধ্যে অন্যতম হল টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া। এই হরমোনটি শুধু যৌন ক্ষমতার জন্য নয়, মনোযোগ, স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমোনের ঘাটতি হলে ক্লান্তি, বিষণ্ণতা, আত্মবিশ্বাসের অভাবসহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে আশার কথা হচ্ছে, প্রাকৃতিক কিছু খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে টেস্টোস্টেরনের স্বাভাবিক উৎপাদন ধরে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার যা মধ্যবয়সে পৌঁছেও পুরুষদের স্বাস্থ্য ও সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে—
মধু:
মধুতে থাকা বোরোন নামের একটি খনিজ উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে কার্যকর। পাশাপাশি এটি রক্তনালীর প্রসারণ ঘটিয়ে যৌন কর্মক্ষমতা বাড়ায়।
ফ্যাটি ফিশ:
স্যালমন, সার্ডিন, বা দেশি রুই-কাতলার মতো মাছে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়ক। এই ধরনের মাছ টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
বাঁধাকপি:
এই সবজিতে রয়েছে ইনডোল থ্রি-কার্বিনল, যা শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন কমিয়ে দিয়ে পুরুষ হরমোনের প্রভাব বাড়ায়।
সবুজ শাক:
পালং, লাল শাক বা কলমি শাকে রয়েছে ম্যাগনেশিয়ামসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ খনিজ, যা টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়তা করে।
রসুন:
রসুনে থাকা ‘আলিসিন’ নামক যৌগ করটিসলের মাত্রা কমায়। করটিসল হলো স্ট্রেস হরমোন, যা টেস্টোস্টেরনের কার্যকারিতা বাধাগ্রস্ত করে।
ডার্ক চকলেট:
কোকাও সমৃদ্ধ ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে চাঙ্গা রাখে এবং টেস্টোস্টেরন উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে।
ডিম:
ডিমে থাকা ওমেগা থ্রি, ভিটামিন ডি, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি পূরণে সাহায্য করে।
কলা:
এই সহজলভ্য ফলে আছে ব্রোমেলেইন এনজাইম, যা যৌন হরমোনের উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে।
ঝিনুক:
ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণে জিংক, যা টেস্টোস্টেরন তৈরির জন্য অপরিহার্য। বিকল্প হিসেবে পনিরেও এই খনিজ পাওয়া যায়।
টক ফল:
কমলা, লেবু, মাল্টা, আনারসের মতো টকজাতীয় ফলে থাকে ভিটামিন সি ও এ, যা স্ট্রেস কমায় ও হরমোনের কার্যকারিতা বাড়ায়।
শেষ কথা:
বয়সের সঙ্গে হরমোনের স্বাভাবিক পরিবর্তন হলেও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে শরীর ও মন—দুই-ই ভালো রাখা সম্ভব। তাই আজ থেকেই পুষ্টিকর ও হরমোন-বর্ধক এই খাবারগুলো আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?