মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েলের সঙ্গে সংঘর্ষের মাঝেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের, জ্বালানি আমদানিতে প্রভাব পড়বে ভারতে?

Kaushik Roy | ২২ জুন ২০২৫ ১৭ : ০৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তেজনার মধ্যে এবার বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র বোমাবর্ষণ করে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইরানের এই হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয় এই সংকীর্ণ জলপথ দিয়ে, যা ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।

পরিসংখ্যান বলছে, প্রতিদিন প্রায় ১.৮ কোটি ব্যারেল তেল ও অন্যান্য জ্বালানি এই পথ দিয়ে স্থানান্তরিত হয়। এই পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এর প্রভাব সরাসরি পড়বে ভারতেও। ভারতের আমদানি করা প্রায় ৪০ শতাংশ তেল এবং ৫০ শতাংশের বেশি তরল প্রাকৃতিক গ্যাস আসে হরমুজ প্রণালী দিয়েই। এর মধ্যে ৮০ শতাংশ LNG কাতার থেকে আসে, এবং উল্লেখযোগ্য অংশ আসে সংযুক্ত আরব আমিরশাহি থেকেও। এই দুই দেশই হরমুজের ওপর নির্ভর করে। হরমুজ প্রণালীর মধ্যে কেশম, হেংগাম-সহ বেশ কিছু কৌশলগত দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ২০১২ সালে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার সময়ে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল ইরান, কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি। ২০১৯ সালে চারটি জাহাজ, যার মধ্যে দুটি সৌদি তেল ট্যাঙ্কার ছিল, হরমুজ প্রণালীর কাছে হামলার শিকার হয়। ২০২১ সালের জুলাইয়ে ওমান উপকূলে ইজরায়েলের একটি ট্যাঙ্কারে হামলায় দুই ক্রু সদস্যের মৃত্যু হয়। ইজরায়েল এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও, তেহরান তা অস্বীকার করে।

২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরান তিনটি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে। এমনকি ইজরায়েল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে এক হাজারেরও বেশি বাণিজ্যিক জাহাজ জিপিএস বিভ্রাটের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের জ্বালানি খরচে এবং ঘরোয়া বাজারে মূল্যবৃদ্ধিতে। তবে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিকল্প রুট তৈরির চেষ্টা করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া