শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ জুন ২০২৫ ১৬ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন বিদেশ দপ্তর ভারতে সফরের ক্ষেত্রে আমেরিকান নাগরিক এবং কর্মীদের জন্য একটি লেভেল-২ পরামর্শ জারি করেছে। এই সতর্কবার্তায় এ দেশে মার্কিন নাগরিকদের "বর্ধিত সতর্কতা অবলম্বন" করতে বলা হয়েছে। দাবি করা হয়েছে যে, ভারতে সম্প্রতি ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প প্রশাসন মহিলাদের ভারতে একা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এছাড়া, কোনও পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে অতিরিক্ত সতর্ক থাকতে বলেছে।
১৬ জুন পুনরায় জারি করা এই পরামর্শে উল্লেখ রয়েছে, "অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে ভারতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। ভারতে হিংসা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঘটনা ঘটে। ধর্ষণ ভারতে দ্রুত বেড়ে চলা অপরাধগুলির মধ্যে একটি। যৌন নিপীড়ন-সহ হিংসা অপরাধ পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে ঘটে। ফলে সতর্ক থাকতে হবে।"
সন্ত্রাসবাদের সতর্কতা, পরামর্শে মার্কিন নাগরিকদের ভারতে পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে ভ্রমণ এড়াতে বলা হয়েছে। দাবি করে যে- এইসব জায়গায় জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে।
গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীবাদীরা গুলি চালিয়ে ২৫ জন পর্যটক-সহ ২৬ জনকে হত্যা করেছিল। সেই ঘটনার প্রায় দুই মাস পর ভারতে মার্কিন ভ্রমণ পরামর্শ আপডেটটি এসেছে। আমেরিকার বিদেশ দপ্তর সতর্ক করে জানিয়েছে যে, "কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর: সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার কারণে (পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লে ভ্রমণ ব্যতীত) এই অঞ্চলে ভ্রমণ করবেন না।"
ওই পরামর্শে বলা হয়েছে, এতে আরও বলা হয়েছে, "সন্ত্রাসবাদী হামলা এবং হিংসায় নাগরিক অস্থিরতা সম্ভব। এই অঞ্চলে মাঝেমধ্যেই হিংসার ঘটনা ঘটে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এটি সাধারণ বিষয়। কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্রগুলিতেও (শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগাঁও) হিংসা ঘটে। ভারত সরকার বিদেশি পর্যটকদের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।"
মহিলাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রে মার্কিন সরকারের সীমিত ক্ষমতা রয়েছে। বলা হয়েছে যে, "স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস সঙ্গে থাকা যেহেতু ভারতে আইনত অপরাধ, সেক্ষেত্রে ২ লক্ষ ইউএস ডলার জরিমানা বা তিন বছরের কারাদণ্ড হতে পারে। তাই বিশেষ করে মহিলারা একা কোথাও যাওয়া নিষেধ।"
নকশাল হুমকি সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করে পরামর্শে উল্লেখ, "মাওবাদী চরমপন্থী গোষ্ঠী, বা নকশালপন্থীরা, ভারতের একটি বিশাল অঞ্চলে সক্রিয় রয়েছে যা পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত।" মার্কিন ভ্রমণ পরামর্শে মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির তালিকায় বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মেঘালয় এবং ওড়িশা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, ভারতে থাকা মার্কিন নাগরিকদের তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করার এবং সর্বদা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ বিমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
আমেরিকার এই ভ্রমণ পরামর্শের পরই বিষয়টির বিরুদ্ধে মুখর কংগ্রেস। কর্নাটক কংগ্রেসের এক্স পোস্টে লেখা হয়েছে. "মার্কিন ভ্রমণ পরামর্শ ভারতকে হতবাক করেছে! ২০২৫ সালের জুনের আপডেটে ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বৃদ্ধির কারণে ভারতে নারীদের একা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। এটি কি প্রধানমন্ত্রীর "নিরাপদ ভারত" আখ্যানের পতন? মোদি এবং বিজেরি-এর জন্য একটি বিশ্বব্যাপী লজ্জা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?