শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়ানক! দিনেদুপুরে বন্দুকবাজের হামলা, ব্যক্তিকে গুলি করে স্ত্রী-কন্যাকে নিয়ে চম্পট দিল দুষ্কতীর দল

Kaushik Roy | ২২ জুন ২০২৫ ১৬ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় ঘটে গেল রোমহর্ষক এক ঘটনা। ভরা দিনের বেলায় হঠাৎই ঘনিয়ে এল বিপদের ছায়া। এক ব্যক্তি গুলিবিদ্ধ, তাঁর স্ত্রী এবং দুই শিশু কন্যাকে বন্দুকের মুখে অপহরণ করা হয়েছে। এই মর্মান্তিক হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনীতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রপুর জেলার এক গ্রামে হরিরাম পাল নামের এক ব্যক্তির বাড়িতে আচমকা হামলা চালায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতীর একটি দল। পিস্তল, লাঠি, রড হাতে তাঁরা এসেছিল একটি চার-চাকা এবং একাধিক মোটরবাইকে করে।

কোনও প্ররোচনা ছাড়াই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের উপর শুরু হয় বেপরোয়া হামলা। দুষ্কৃতীদের গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন হরিরাম নামে ওই ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এরপর তাঁর স্ত্রী ও ৭ এবং ৫ বছরের দুই কন্যাকে বন্দুকের মুখে গাড়িতে তুলে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত লোকজন চিৎকার করছেন, গুলির শব্দ শোনা যাচ্ছে, আর একদল অস্ত্রধারী দুষ্কৃতী জোর করে মহিলা ও শিশুদের গাড়িতে তুলছে।

অভিযোগ, এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় সিং রাজপুত নামের এক ব্যক্তি, যিনি ওই একই গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এটি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৯ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা অনুযায়ী অপহরণ, হত্যার চেষ্টা সহ ১১টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি ৮ জন এখনও পলাতক। 

পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ি ও মোটরবাইকগুলি বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই ২৫টির বেশি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। দোষীদের ধরতে ৫টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। মর্মান্তিক ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপহৃত মহিলা ও শিশুদের দ্রুত উদ্ধারে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া