শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ জুন ২০২৫ ১৪ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাতারাতি নিজেদের মত বদলে ফেলল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও সাবমেরিন থেকে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটিতে বোমাবর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামাবাদ জানায়, এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই ঘটনার মাত্র পাকিস্তান সরকারের তরফে জানানো হয়, তারা মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ হিসেবে বলা হয়, গত মাসে ভারত-পাকিস্তান সীমান্তের সংঘর্ষ চলাকালীন দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার এদিন ইরানে হামলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলা আন্তর্জাতিক আইনের সমস্ত রীতি ভঙ্গ করেছে এবং জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে’।
পাশাপাশি ইসলামাবাদ আরও জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জেরে সৃষ্টি হওয়া সহিংসতা ও উত্তেজনার নজিরবিহীন বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে পার্শ্ববর্তী অঞ্চলের পাশাপাশি বিশ্বের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে’। ইজরায়েল-ইরান যুদ্ধ ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন।
তারপরেই ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। আবার, ইরানে আমেরিকা হামলা চালাতেই রাতারাতি মত বদলে গেল ইসলামাবাদের। ইরানের সঙ্গে পাকিস্তানের রয়েছে প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ফলে অঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি পাক-ইরান সীমান্তের নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান এবং কূটনৈতিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?