শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জুন ২০২৫ ১১ : ৫৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার ঠিক ২ মাস পর বড় সাফল্য এল এনআইএ-র হাতে। সেদিক ২৬ জন নীরিহ মানুষের প্রাণ গিয়েছিল। রবিবার এনআইএ-র পক্ষ থেকে বলা হয়েছে তার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা জঙ্গিদের থাকার জায়গা এবং অন্য বিষয়ে সহায়তা করেছিল।
যে দুই ব্যক্তিকে ধরা হয়েছে তাদের নাম পারভেজ আহমেদ জোঠার এবং বসির আহমেদ জোঠার। এনআইএ তাদের বিবৃতিতে বলেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর তাদের হাতে সফলতা এসেছে। তারা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
সেখানে তারা আরও বলছেন, ধৃতদের কাছ থেকে আরও তিনজন জঙ্গির নাম জানা গিয়েছে। এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা এবং লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। ধৃতরা জঙ্গিদের খাবার, থাকার জায়গা, দরকারি সরঞ্জাম সরবরাহ করেছিল। এদের সাহায্যে জঙ্গিরা গোটা এলাকা অতি সহজে চিনে নিয়ে সেইমতো আক্রমণ করেছিল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। দুজনেই লস্কর-ই-তৈবার সদস্য। ভারতে হামলার উদ্দেশে অনেকদিন আগেই কাশ্মীরে এসে বাসা বাঁধে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
পহেলগাঁও হামলার পর দু’মাস পেরিয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়ে পাক জঙ্গিদের বহু ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও মূল হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। তবে এনআইএর আশা, এই দুই জঙ্গিকে জেরা করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?