শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ জুন ২০২৫ ১৯ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একটা সময় ছিল যখন বিজয়পত সিংহানিয়া ভারতের সবচেয়ে সুপরিচিত এবং সম্মানিত ব্যবসায়ীদের একজন ছিলেন। তিনি কেবল ধনীই ছিলেন না, ছিলেন সাফল্য, ক্ষমতা এবং খ্যাতির প্রতীক। মানুষ তাঁকে সত্যিকারের ধনী এবং প্রভাবশালী হিসাবে সম্মান করত। কিন্তু বৃদ্ধ বয়সে শিল্পপতি বিজয়পত সিংহানিয়ার জীবন এক বেদনাদায়ক মোড় নেয়। প্রায় ৯০ বছর বয়সে, বিজয়পত মুম্বাইয়ের একটি ছোট ভাড়া ফ্ল্যাটে একা থাকেন, একসময়ের বিলাসিতা এবং মর্যাদা এখন যেন তাঁর কাছে সোনার পাথর-বাটি।
বিজয়পত সিংহানিয়া বিখ্যাত সিংহানিয়া ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর কাকা, জি.কে. সিংহানিয়া, রেমন্ড গ্রুপ শুরু করেছিলেন, কিন্তু বিজয়পতই ব্র্যান্ডটিকে বিশ্বব্যাপী সাফল্যে পরিণত করেছিলেন।
বিজয়পত ১৯৮০ সালে রেমন্ডের চেয়ারম্যান হন, সেই পদে থেকে ২০০০ সাল পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেন। তার নেতৃত্বে, রেমন্ড কেবল ভারতেই নয়, সারা বিশ্বে প্রিমিয়াম স্যুটিং কাপড়ের শীর্ষস্থানীয় নাম হয়ে ওঠে। বিজয়পত রেমন্ডকে "দ্য কমপ্লিট ম্যান" হিসেবে আইকনিক পরিচয় দিয়েছিলেন।
একজন সত্যিকারের ব্যবসায়িক কিংবদন্তি
বিজয়পত হাজার হাজার কোটি টাকার একটি সাম্রাজ্য গড়ে তোলেন এবং রেমন্ডকে এমন একটি ব্র্যান্ডে পরিণত করেন। এতে প্রতিটি ভারতীয় গর্বিত। কিন্তু বিশাল সাফল্য সত্ত্বেও, শেষ জীবন কাটছে তাঁর চরম অবহেলায়। পরিবারের মধ্যে বিরোধ এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণে বদলের ফলে এই শিল্পপতির পরিণতি একেবারেই ভাল হয়নি।
পিতা-পুত্রের সম্পর্কে তিক্ততা
বিজয়পত সিংহানিয়ার তাঁর দুই ছেলে গৌতম এবং মধুপতির মধ্যে নিজের ব্যবসা ভাগ করে দেওয়ার চেষ্টা করেন। মধুপতি ইতিমধ্যেই সিঙ্গাপুরে চলে গিয়ে ব্যবসা থেকে সরেযান। ২০১৫ সালে, বিজয়পত তাঁর শেয়ার এবং রেমন্ড গ্রুপের নিয়ন্ত্রণ বড় ছেলে গৌতম সিংহানিয়ার কাছে হস্তান্তর করেন। বিশ্বাস করেছিলেন যে, তাঁর সিদ্ধান্ত পারিবারিক ব্যবসার জন্য সঠিক পদক্ষেপ। তবে, তা ভুল প্রমাণিত হয়। কারণ বাবা ও ছেলের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
ব্যবসার নিয়ন্ত্রণ পাওয়ার পর, গৌতম ধীরে ধীরে তাঁর বাবাকে কোম্পানির বিষয়গুলি থেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। ২০১৮ সালে, বিজয়পতকে রেমন্ডের চেয়ারম্যান ইমেরিটাস পদ থেকে সরিয়ে দেওয়া দেন। ফলে তিনি যে কোম্পানিটি বড় করে তুলেছিলেন সেটির সঙ্গে এই শিল্পপতির সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আরও বেশি কষ্টের বিষয় ছিল, বিজয়পত যেখানে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন সেই পৈতৃক বাড়ি তাঁকে ছেড়ে যেতে বলা হয়েছিল।
যে শিল্পপতি একসময়ে ব্যক্তিগত জেট, বিলাসবহুল বাংলোর মালিক ছিলেন, তাঁর সেবায় কর্মীদের একটি বাহিনী ছিল। আজই মুম্বইয়ের একটি ছোট ভাড়া অ্যাপার্টমেন্টে একা থাকেন।
একজন পুরষ্কারপ্রাপ্ত পাইলট
অনেকেই বিজয়পত সিংহানিয়াকে রেমন্ডের সাফল্যের পিছনের ব্যক্তি হিসেবে চেনেন, কিন্তু খুব কম লোকই জানেন যে তিনি একজন পেশাদার বিমান চালক। বিমানের প্রতি তাঁর ভালোবাসা টাটা গ্রুপের কিংবদন্তি প্রতিষ্ঠাতা এবং ভারতীয় বিমান চলাচলের পথিকৃৎ জেআরডি টাটার কাছ থেকে এসেছিল।
বিজয়পত রেকর্ড ভেঙে জাতীয় সম্মান অর্জন করেছেন। ১৯৯৪ সালে, তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৯,৮৫২ ফুট উচ্চতায় একটি গরম বাতাসের বেলুন উড়িয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। তাঁর এই আগ্রহের জন্য তিনি ২০০১ সালে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার পান। এরপর ২০০৬ সালে মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরষ্কার পান।
২০০৬ সালেই বিজয়পত সিংহানিয়া মুম্বইয়ের শেরিফ হিসেবেও নিযুক্ত হন এবং ভারতীয় বিমান বাহিনী তাঁকে সম্মানসূচক 'এয়ার কমোডর' উপাধিতে ভূষিত করে।
জীবন নিয়ে কোনও অনুশোচনা নেই, কিন্তু...
জীবনের সমস্ত উত্থান-পতনের পরেও, বিজয়পত বিশ্বাস করেন যে অর্থ কখনও স্থায়ী হয় না এবং যা সত্যিকার অর্থে স্থায়ী হয় তা হল একজন ব্যক্তির মূল্যবোধ এবং কর্ম।
একটি সাক্ষাৎকারে বিজয়পথ স্বীকার করেছেন যে, বড় ছেলেকে বিশ্বাস করা, এবং নিজের সব সম্পত্তি দান করে তিনি গভীরভাবে অনুতপ্ত। সেই সিদ্ধান্তের জন্য তিনি কেবল অর্থই নয়, পরিবার এবং মানসিক শান্তিও বিঘ্নিত করেছেন। আজ, তিনি নিজেকে সম্পূর্ণ একা।
কিন্তু হৃদয় ভেঙে যাওয়ার পরেও, তিনি এখনও নিজেকে একজন যোদ্ধা হিসেবে দেখেন। তিনি বলেছেন, “আমি জীবনে সবকিছুই দেখেছি... উত্থান এবং পতন। আমি যা শিখেছি, তা কোনও ব্যবসায়িক স্কুল শেখাতে পারে না।”
বিজয়পত এখন একেবারে সাধারণ জীবনযাপন করেন। অথচ তাঁর ছেলে গৌতম সিংহানিয়া অতি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছেন। গৌতম জে কে হাউসের মালিক, যার মূল্য ৬,০০০ কোটি টাকা (৮১ মিলিয়ন মার্কিন ডলার)। এটি মুম্বইয়ের আল্টামাউন্ট রোডে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার পাশে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?