শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টেবিলে পায়ের উপর পা, ক্লাসরুমে নাক ডেকে আরামের ঘুম শিক্ষকের, ভিডিও ছড়াতেই শোরগোল এই রাজ্যে

Pallabi Ghosh | ২১ জুন ২০২৫ ২৩ : ০৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমে ছাত্র-ছাত্রীরা সকলেই উপস্থিত। বেঞ্চে বসে যে যার মতো বইয়ে মুখ গুঁজে। এদিকে শিক্ষক আরামের ঘুমে আচ্ছন্ন। তাও আবার নাক ডেকে। এই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই শোরগোল রাজ্যজুড়ে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঝালনা জেলায়। গাদেগাঁও গ্রামের মারাঠি ভাষার একটি সরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। শিক্ষকের নাম, ভিকে মুন্ডে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। 

 

ভিডিওটিতে দেখা গেছে, একটি ক্লাসরুমে বসে রয়েছে ছাত্র-ছাত্রীরা। তারা কেউ চিৎকার, চেঁচামেচি করছে না। সকলেই বেঞ্চে বসে রয়েছে। এদিকে তাদের সামনে শিক্ষক ভিকে মুন্ডে ঘুমাচ্ছেন। চেয়ার হেলান দিয়ে, টেবিলের উপর পায়ে পা তুলে। রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছিলেন তিনি। সেই সময় ক্লাসরুমের দরজা খোলা ছিল। শিক্ষকের ধারণা ছিল, সম্ভবত কেউ দেখতে আসবেন না। 

 

এদিকে যে সময় ক্লাসরুমে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই ঘরের বাইরে একজন দাঁড়িয়ে ভিডিওটি তোলেন। এক ছাত্রীর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, কতক্ষণ ধরে শিক্ষক ঘুমাচ্ছেন? ওই ছাত্রীটি জানায়, আধ ঘণ্টা ধরে নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শিক্ষা দপ্তরের তরফে ডিকে মুন্ডেকে তলব করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন আধিকারিকরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া