শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেওরের প্রেমে হাবুডুবু, বিয়ের পরিকল্পনাও শুরু! 'পথের কাঁটা' দুই সন্তানকে শেষ করল মা

AG | ২১ জুন ২০২৫ ২০ : ০৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ৷ বছর ২৫ এর এক যুবতী তাঁর দুই শিশুকে বিষ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার হন৷ তাঁর দুই সন্তান তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ভেবেই এই অমানবিক পদক্ষেপ। ঘটনার জেরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এহেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য চারিদিকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবতীর নাম মুসকান। তাঁর প্রেমিক জুনায়েদ। সম্পর্কে মুসকানের দেওর। তাঁর বর্তমান স্বামীর তুতো ভাই। ঘটনাটি ২০ জুন উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় ঘটে৷ এক ২৫ বছর বয়সী যুবতীকে তাঁর ১ এবং ৫ বছর বয়সী দুই শিশুকে বিষ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তিনি এই সন্তানদের তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে দেখছিলেন। শিশুদের চা এবং বিস্কুটে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছিলেন। পরে সেটি শিশুদের হাতে তুলে দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রুরকালি গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুদের বাবা মুসকানের বর্তমান স্বামী কাজের জন্য চণ্ডীগড়ের বাইরে ছিলেন সেই সময়। শিশুরা জ্ঞান হারিয়ে ফেলার পর মুসকান প্রতিবেশীদের কাছে যান৷ তাঁর অস্পষ্ট বক্তব্যে সন্দেহ করে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর শিশুদের দ্রুত নিকটবর্তী একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

মুসকানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে তিনি অপরাধের কথা স্বীকার করেন। মুসকান জানান তাঁর নতুন জীবন শুরু করার পরিকল্পনার পথে বাধা ছিল দুই শিশু। পুলিশের সূত্রে,  মুসকান ও তাঁর প্রেমিক জুনায়েদ দুজন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। জুনায়েদই স্থানীয় একটি ফার্মেসি থেকে বিষটি কিনেছিলেন। ঘটনার জেরে ভোপা থানায় মুসকান এবং জুনায়েদের বিরুদ্ধে বিএনএস ধারা ১০৩ (হত্যা) এবং ১২৩ (বিষ প্রয়োগে আঘাত করা) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়। মুসকান হেফাজতে থাকলেও জুনায়েদ বর্তমানে পলাতক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া