শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২১ জুন ২০২৫ ১৮ : ২৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য ঘিরে শুক্রবার বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বৃহস্পতিবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “এই দেশে ইংরেজি ভাষায় কথা বলাকে লজ্জার বিষয় মনে করা সমাজ গঠনের দিন আর বেশি দূরে নয়।” তাঁর দাবি, ‘বিদেশি ভাষা’ দিয়ে ভারতের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্ম বোঝা সম্ভব নয়।
এর জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ইংরেজি যেমন আত্মবিশ্বাস বাড়ায়, তেমনি কর্মসংস্থানের দিক থেকেও তা অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, “আরএসএস ও বিজেপি চায় না গরিব ছেলেমেয়েরা ইংরেজি শিখুক, কারণ তারা চায় না তারা প্রশ্ন করুক বা সমান অধিকার দাবি করুক।” ডিএমকের কণিমোঝি মন্তব্য করেন, “লজ্জার বিষয় একটাই—সেটা হল জনগণের ওপর ইচ্ছা চাপিয়ে দিয়ে ভারতের বহুভাষিক বৈচিত্র্য ধ্বংসের চেষ্টা করা।”
কেরলের শিক্ষামন্ত্রী আর. বিন্দু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিন্দি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টারই অংশ। তাঁর মতে, বহু ভাষা শেখা জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বাড়ায়। সিপিআই (এম)-এর সাংসদ সন্দোষ কুমার অভিযোগ করেন, “শাহ ভারতের ভাষাগত বৈচিত্র্যকে কলুষিত করে আরএসএস-বিজেপির সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দিতে চাইছেন।” তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাংসদ সাগরিকা ঘোষ এক্স-এ লেখেন, “ভারতের কোনও ভাষাকে লজ্জার কারণ হিসেবে দেখা উচিত নয়। ইংরেজি এক ঐক্যসূত্র, আন্তর্জাতিক সুযোগ এনে দেয়, এবং তা আজ লক্ষ লক্ষ ভারতীয়ের চাহিদা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?