শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ জুন ২০২৫ ১৮ : ০৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। সেই বিমানের চালক 'মে ডে' কল করলেও শেষরক্ষা হয়নি। সেই দুর্এঘটনা থেকে শিক্ষা নিয়ে 'মে ডে' কল করলেন ইন্ডিগো বিমানের পাইলট। পাইলটের তৎপরতায় ইন্ডিগোর গুয়াহাটি-চেন্নাই বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে।
বিমানে জ্বালানি কম থাকার জন্যই জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। জানা গিয়েছে, ১৬৮ জন যাত্রী নিয়ে গুয়াহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান গত বৃহস্পতিবার রাতে চরম সংকটে পড়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট ‘মে ডে’ কল করেন। শেষপর্যন্ত ওই বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সুত্রের খবর, গন্তব্য থেকে ৩৫ মাইল দূরে থাকা অবস্থায় পাইলট ‘মে ডে’ সংকেত পাঠান। বিমানের হঠাৎ ওঠানামা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। তবে শেষপর্যন্ত সব নিরাপদই ছিল। বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর একাধিক সূত্র জানিয়েছে, পাইলট দ্বিতীয়বার অবতরণের চেষ্টা না করে সোজা বেঙ্গালুরু রওনা দেন।
জানা গিয়েছে, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল গ্রাউন্ড স্টাফদের সতর্ক করে দেয়। মেডিকেল ও দমকল কর্মীরাও প্রস্তুত ছিলেন। রাত ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি বেঙ্গালুরুতে নিরাপদে অবতরণ করে। একটি সূত্র জানায়, “বিমানটি যখন ‘গো অ্যারাউন্ড’ করে, তখন তার কাছে বাধ্যতামূলক ‘মিনিমাম ডাইভারশন ফুয়েল’ ছিল না বলেই মনে হচ্ছে।”
পাইলট সত্যিই ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন কি না তবে ইন্ডিগো-র তরফে তা নিশ্চিত করা হয়নি।
বেঙ্গালুরুতে অবতরণের পর, ফ্লাইট ক্রু ঘোষণা করেন বিমানটি জ্বালানি ভরার পর আবার চেন্নাই যাবে। পরে অন্য পাইলটদের পরিচালনায় বিমানটি রাত ১১.২৫মিনিট নাগাদ চেন্নাইতে অবতরণ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?