বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় নজর, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ রাজ্যের ছয় হাসপাতালের

AD | ২১ জুন ২০২৫ ১৭ : ১৯Abhijit Das

গোপাল সাহা

কেন্দ্রের তত্ত্বাবধানে দেশের প্রতিটি রাজ্যে চিকিৎসা বিভাগের শিক্ষায় নজরদারি শুরু। এই পরিকল্পনা চলছিল ২০১৫ থেকে। এই বছর জুন মাসে তারই প্রতিফলন। তিন দিন ধরে চলল কেন্দ্রের তত্ত্বাবধানে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একটি কর্মশালা। দেশের অন্যান্য রাজ্যগুলির মত পশ্চিমবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজে এই প্রশিক্ষণ ব্যবস্থা চলল ১৯, ২০, ২১ জুন এই তিন দিন ধরে। শনিবার মেডিক্যাল কলেজে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের বিশাখাপত্তনাম থেকে আগত অন্ধ্র মেডিক্যাল কলেজের অধ্যাপক শ্রীনিবাসন। এ দিন কলকাতা মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস ও এমএসভিপি ডক্টর অঞ্জন অধিকারী উপস্থিতিতে ও শিক্ষক চিকিৎসকদের কমিটি গঠন করে একটি শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়।

এই নিয়ে আজকাল ডট ইন-এর তরফ থেকে কথা বলা হয়েছিল মেডিক্যাল কলেজ প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, এই কোর্সের উদ্দেশ্য যোগ্য ডাক্তার তৈরি করা। ডাক্তারদের যাঁর পড়ান সেই সকল শিক্ষকদের এই প্রশিক্ষণ নিতে হয়। পশ্চিবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (এনআরস), এসএসকেএম এবং আরজি কর মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের মোট ছ'টি কলেজ মিলে অন্ধ্র মেডিক্যাল কলেজের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। 'বেসিক কোর্স ইন মেডিক্যাল এডুকেশন' নামক এই কর্মশালার দায়িত্বে ছিলেন অন্ধ্র মেডিক্যাল কলেজের অধ্যাপক শ্রীনিবাসন। তাঁর তত্ত্বাবধানে এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন ২৬ জন শিক্ষক। কোনও শিক্ষকের পদোন্নতির জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। এই কোর্সের উদ্দেশ্য শিক্ষকরা কীভাব ছাত্রদের পড়ানোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। 

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের মূল উদ্দেশ্য দেশের প্রত্যেকটি রাজ্যের জেলায় জেলায় গ্রাম থেকে গ্রামান্তরে নারী শিশু-সহ প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো পান। চিকিৎসার ব্যবস্থায় যেন কোনও রকম খামতি না থাকে। দেশের প্রতিটি রাজ্যের শহর থেকে গ্রাম প্রতিটি হাসপাতালগুলির চিকিৎসকরা যাতে স্বাস্থ্য পরিষেবায় আরও সচেতন হন এবং উন্নতি করতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে কমিশন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া