সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Benefits of Aloe Vera can reduce dark eyes and cure body odor

লাইফস্টাইল | সাদা থকথকে এই আঠালো রসই নারীর সৌন্দর্য বাড়িয়ে তোলে, দাঁত মাজা থেকে মুখে মাখা- সবেতেই উপকার

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১৭ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: রূপচর্চা মানেই অনেকের কাছে রাসায়নিক প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার। অথচ এ কথা অনেকেই ভুলে যান, প্রকৃতিই এমন অনেক ব্যবস্থা করে রেখেছে যা ঠিকমতো ব্যবহার করলে মানুষের সৌন্দর্য বেড়ে যেতে পারে বহুগুণ। ঠিক সেই কারণেই বাড়ির কোণে অবহেলায় পড়ে থাকা সাধারণ ঘৃতকুমারী বা অ্যালোভেরা যে রূপচর্চার এক আশ্চর্য জাদুকাঠি, তা হয়তো অনেকেই জানেন না। রাসায়নিক এড়িয়ে প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।

১. ঘন ভ্রু পেতে
রাতে ঘুমোনোর আগে তাজা অ্যালোভেরা জেল ভ্রুতে মালিশ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এর পুষ্টিকর উপাদান ভ্রুর চুলকে ঘন ও কালো করে তুলতে সাহায্য করে।

২. চোখের তলার কালি দূর করতে
ঠান্ডা অ্যালোভেরা জেল অল্প পরিমাণে নিয়ে চোখের তলার আলতো হাতে লাগান। দিনে দু’বার ব্যবহারে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট কালো দাগ ও ফোলা ভাব কমিয়ে আনে মাত্র দুই সপ্তাহে।

৩. দাঁতের যত্নে
টুথপেস্টের বদলে তাজা অ্যালোভেরা জেল দিয়ে দাঁত মাজতে পারেন। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ দাঁতের প্লাক, জীবাণু দূর করে। পাশাপাশি, এটি মুখের দুর্গন্ধ দূর করে মাড়ি সুস্থ রাখে।

৪. চুলের জেল্লা ফেরাতে
অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। স্নানের আধঘণ্টা আগে এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এটি চুলকে মসৃণ ও উজ্জ্বল করে এবং স্ক্যাল্পের সমস্যা দূর করে।

৫. বগল পরিষ্কার রাখতে
স্নানের পর শুকনো বগলে অ্যালোভেরা জেল লাগালে তা প্রাকৃতিক ডিওডোরেন্টের কাজ করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ দুর্গন্ধ নাশ করে। নিয়মিত ব্যবহারে কালো বাহুমূলের দাগছোপও হালকা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া