মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কেমন ছিল ডাইনোসরের যৌন জীবন?  ১০ কোটি বছরের প্রাচীন রহস্য ফাঁস! 

SG | ২১ জুন ২০২৫ ১৫ : ৩৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার কলোরাডোর ডেনভার শহর থেকে ২৩ কিমি পশ্চিমে অবস্থিত 'ডাইনোসর রিজ'-এ এক অভিনব আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদেরা। প্রায় ১০ কোটি বছর আগের ডাইনোসরদের নাচের চিহ্ন পাওয়া গেছে সেখানে। গবেষকদের মতে, এটি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় 'লেকিং এরিনা'—অর্থাৎ একধরনের প্রজনন মঞ্চ, যেখানে বহু পুরুষ ডাইনোসর একত্র হয়ে যৌনসঙ্গী আকর্ষণ করতে নাচ করত।

'ক্রেটাশিয়াস রিসার্চ' পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় জানা গেছে, মোট ৩৫টি আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে খনিজপূর্ণ কঠিন শিলার উপর। অনেকগুলি চিহ্নে দেখা গেছে, ডাইনোসররা পিছনের পায়ে ঘুরে ঘুরে খোঁচা মারছে, যেন কোনো ছন্দে নাচছে। কিছু চিহ্ন আবার পরবর্তীতে বাসা তৈরির জন্য ব্যবহৃত হয়েছে বলেও অনুমান। গবেষক ক্যাল্ডওয়েল বান্টিন বলেন, “এই নিদর্শনগুলো একাধারে পুনরাবৃত্তিমূলক ও সুনির্দিষ্ট।” তাঁর ধারণা, এগুলি তৈরি করেছে হয়তো অর্ণিথোমিমিড জাতীয় ডাইনোসর কিংবা অ্যাক্রোক্যান্থোসরাস প্রজাতির কোনো সদস্য।

ডাইনোসর রিজ একসময় ছিল একটি জলমগ্ন কাদা এলাকা, যেখানে বহু প্রাণী হেঁটে যাওয়ার ফলে তাদের পায়ের ছাপ পাথরে রূপান্তরিত হয়ে যায়। নতুন আবিষ্কৃত এই 'লেকিং এরিনা' সেই নিদর্শনেরই এক বিস্ময়কর সংযোজন। ডাইনোসর রিজ-এর প্যালেওন্টোলজি বিভাগের ডিরেক্টর অ্যামি অ্যাটওয়ার বলেন, “এটা যেন ডাইনোসরের প্রেমের মঞ্চ, এবং আপনি নিজেই সেই চিহ্ন চোখে দেখতে পারবেন। এমন স্পষ্ট প্রমাণ এর আগে দেখা যায়নি।”

বর্তমানে কলোরাডো রাজ্যের নতুন আইন অনুসারে কেউ এই নিদর্শনের উপর দিয়ে হাঁটতে পারে না, তবে ভবিষ্যতে হয়তো গবেষকদের অনুমতি দেওয়া হতে পারে সরাসরি পরীক্ষা-নিরীক্ষার জন্য। ডাইনোসরের যুগের প্রেম ও প্রদর্শনের এমন নিদর্শন নিঃসন্দেহে ইতিহাসে এক নতুন আলো ফেলে দিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া