শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Traveller: ভূপর্যটক হওয়ার স্বপ্নে ১৯৭ দেশ ভ্রমণে বাঙালি তথ্যপ্রযুক্তি কর্মী দীপ

Pallabi Ghosh | ০২ জানুয়ারী ২০২৪ ১৮ : ০৯Pallabi Ghosh
মলয় সিনহা: ছোট থেকেই কম কথা বলতেন। ছিলেন বেশ লাজুক। সেই ছেলে ভূপর্যটক হওয়ার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ৪৫টি দেশ। শুধু বিনোদনের জন্য বিশ্ব ভ্রমণ নয়, সেই সব দেশের সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব, ইতিহাসের তথ্য সংগ্রহ করেন তিনি। ইতিমধ্যে সেই সব দেশ ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের সুবিধার জন্য নানা তথ্যভাণ্ডার নিয়ে তৈরি করেছেন নিজস্ব সমাজমাধ্যমের পাতা। পেশায় তিনি একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তি কর্মী। এই পেশায় রয়েছেন দীর্ঘ ১৮ বছর। দীপ ভট্টাচার্যের লক্ষ্য আগামী দু–তিন বছরের মধ্যে আরও ৫৫টি দেশে ভ্রমণ করা। পেশার কারণে ২০০৮–এ ইংল্যান্ডে পাড়ি। সেই শুরু। ২০২৩–এ ২৩টি দেশ ভ্রমণ করেছেন। বিশ্ব ভ্রমণ করতে গেলে পেশাকে টিকিয়ে রাখা কঠিন। ভূপর্যটক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে দীপ সব ছাড়তেও মনস্থির করে ফেলেছেন। তাঁর স্বপ্ন রাষ্ট্রপুঞ্জের সদস্য তালিকায় থাকা ১৯৭টি দেশ ভ্রমণ করা।
কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা দীপ ভট্টাচার্য। পেশার কারণে বর্তমানে থাকেন ইংল্যান্ডের সাউথ হ্যামটন। ছোটবেলায় মা–বাবার হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। সেই থেকেই তাঁর স্বপ্ন গোটা পৃথিবী ভ্রমণের। দীপের কথায়, ‘‌বহুজাতিক সংস্থায় ২০০৬ সেপ্টেম্বরে যোগ দেওয়া। পেশাকে সামলে ২০০৮ প্রথম বিদেশ যাত্রা। বুকে সাহস নিয়ে ২০০৮–০৯–এ একা বেরিয়ে পড়ি ইওরোপের নানা দেশে। পেশার কারণে সাতবার ইংল্যান্ড এসেছি। অনেকটা সুবিধা হয়েছে। ২০১৫–১৬ আবার ইওরোপের না দেখা দেশ ভ্রমণ।’‌ আমেরিকার বিখ্যাত সোলো ট্রাভেলার ড্রিউ বিনস্কি রাষ্ট্রপুঞ্জের সদস্য তালিকায় থাকা ১৯৭ দেশ ঘুরে ফেলেছেন। ভ্রমণ নিয়ে তাঁর গিনেস বুকে নামও রয়েছে। তাঁর থেকেই অনুপ্রাণিত হয়েছি, জানালেন দীপ। প্রশ্ন, কতগুলি দেশ ভ্রমণ হয়েছে?‌ তাঁর কথায়, ‘প্রথম নিজের দেশ। তারপর ‌ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, মরিশাস, ভুটান, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কাতার, টার্কি, নরওয়ে, আলবেনিয়া, মন্টেনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, মরক্কো, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইতালি, সান মারিনো, রোমানিয়া, বুলগেরিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটিভা, লিথুয়ানিয়া, পোল্যান্ড। আগামী লক্ষ্য ১৫২টা দেশ ভ্রমণ।’‌‌ নিজেকে সোলো বঙ্গ ট্রাভেলার বলতেই বেশি পছন্দ করেন দীপ। স্বপ্ন পূরণের জন্য নিজের দৈনন্দিন খরচ কমিয়ে ফেলেছেন। বেতনের বেশিরভাগটাই সঞ্চয় করেন। একা ঘুরতে গেলে কীভাবে কম খরচে চলতে হয় তার পরিকল্পনা আগে থেকেই করে নেন দীপ। প্রয়োজনে গন্তব্যে হেঁটে যাওয়া, স্টেশনের ওয়েটিং রুমে থাকা, হোটেল নয় হস্টেলে থাকা। খরচ কমাতে মধ্যরাতের বিমানে যাত্রা, গাড়ি নয় স্থানীয় সাইকেল ভাড়া নিয়ে চলা। দীপ জানান, ‘‌এই ভ্রমণের জন্য আমার সহকর্মীরাও সহযোগিতা করেন। বাবা–মা উৎসাহ দেন।’‌ কোভিডের জন্য তিন বছর ঘুরতে পারেননি। ২০২২ থেকে আবার শুরু। ‌দীপ বিশ্বভ্রমণের অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। ইতিমধ্যে ৪ হাজারের বেশি ফলোয়ার। আগামী দিনের পর্যটকদের সুবিধার জন্য নিজের অভিজ্ঞতা নিয়ে বইও লিখবেন তিনি। নিজের শহরকেও ভালবাসেন দীপ। শহরের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার জন্য বন্ধু অয়ন মণ্ডলকে নিয়ে ২০১৯–এ তৈরি করেছেন ‘‌ওয়াক ক্যালকাটা ওয়াক’‌। দীপের কথায়, ‘‌নিজের দেশের পাশাপাশি বিশ্বে নানা দেশে লুকিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা, ঐতিহ্য, ইতিহাস। রয়েছে অ্যাডভেঞ্চার। এই সব চাক্ষুষ না করলে জীবনই বৃথা।’‌‌‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া