মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ জুন ২০২৫ ১৪ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েলের মধ্যে সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। আশঙ্কার মেঘ বিশ্বজুড়ে। এর মধ্যে এই যুদ্ধে নয়া মোড়। বেশিরভাগ দেশ ইরানের আক্রমণের নিন্দা করলেও, এমন একটি দেশ আছে যারা ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে সরব।
উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন ইরানের উপর ইজরায়েলি হামলার নিন্দা করেছেন। পিয়ংইয়ংয়ের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইরানের অসামরিক, পারমাণবিক এবং জ্বালানি কেন্দ্রগুলিতে হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছেন যে, এটি মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতা বাড়িয়ে তুলবে।
উত্তর কোরিয়া কেবল ইজরায়েলের সমালোচনাই করেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলিকেও কাঠগড়ায় তুলেছে। উত্তর কোরিয়ার দাবি, এই অপরাধের যৌথ অংশীদার আমেরিকা ও ইউরোপের দেশগুলিও। অভিযোগ, এরা রাষ্ট্রীয়মদতপুষ্ট জঙ্গিদের রক্ষা করছে। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন যে, ইজরায়েলের সঙ্গে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ক্যান্সার হয়ে উঠছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আমেরিকা এবং পশ্চিনী দেশগুলির উপর নজর রাখছে, যারা ক্রমাগত ইরানের সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করার চেষ্টা করছে।
উত্তর কোরিয়ার পাল্টা সতর্কীকরণ:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর ধৈর্য এখন শেষ হয়ে গিয়েছে। তাঁরা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এর জবাবে ট্রাম্পকে নিসানা করে উত্তর কোরিয়া বলেছে যে, আপনার পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই বিবৃতি থেকে স্পষ্ট যে, উত্তর কোরিয়া এবং ইরান উভয়ই অসন্তুষ্ট। তারা বিশ্বব্যাপী অস্থিতিশীলতার জন্য এটিকে দায়ী বলে মনে করে।
পারমাণবিক উত্তেজনার ইঙ্গিত:
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন যে- তিনি ইরানে আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছেন কিন্তু পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার শর্তে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।
উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবর সংঘাতের সম্পর্ক। সেই প্রেক্ষিতে চলতি ইরান-ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া কিছু আশ্চর্যের নয়। আর সেটাই ঘটল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?