শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লঙ্কা মোড়ে বুলডোজারের নিচে ইতিহাস: ১০০ বছরের লস্যি আর  কচুরির দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন 

SG | ২১ জুন ২০২৫ ১৩ : ২৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বারাণসীর লঙ্কা মোড়ে মঙ্গলবার গভীর রাতে সরকারিভাবে রাস্তা চওড়া করার জন্য গুঁড়িয়ে দেওয়া হল প্রায় ৩০টি দোকান—তার মধ্যেই দুই যুগান্তকারী নাম, ৭৫ বছরের পুরনো পেহলওয়ান লস্যি এবং ১০৮ বছরের প্রাচীন চাচির কচুরি।

যেখানে একদিন দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত, আজ সেখানে ধুলো, কান্না আর হাহাকার। বুলডোজার নামতেই পেহলওয়ান লস্যির মালিক মনোজ যাদব হাত জোড় করে দাঁড়িয়ে পড়েন দোকানের সামনে, মাটিতে মাথা ঠেকিয়ে শেষ প্রণাম জানান তাঁর পূর্বপুরুষদের গড়া স্বপ্নকে।
“সব শেষ হয়ে গেল,” বললেন পাশের এক দোকানি, “এখন ২০-২৫ হাজার টাকা ভাড়ার দোকান কিভাবে নেব?”

চাচির কচুরির সেই ঝাঁঝালো সংলাপ আর পাতার থালায় কুমড়োর তরকারি—সবই এখন স্মৃতি। বারাণসীর এই অমোচনীয় স্বাদের ঠিকানা ছিল শুধু কচুরি নয়, এক ধরনের প্রাণ, যার সঙ্গে জড়িয়ে ছিল শতাব্দীর ভালোবাসা। প্রশাসনের বক্তব্য, এই প্রকল্পে লহরতারা থেকে বিজয়া মল পর্যন্ত ৯.৫ কিমি রাস্তা চওড়া হবে, যার জন্য বরাদ্দ হয়েছে ২৪১.৮০ কোটি। জমির মালিক সংকট মোচন মন্দিরের পুরোহিত পরিবার, দোকানগুলি ছিল ভাড়াটে। ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু অনেকেই বলছেন—“এই ক্ষতির কোনও মূল্য হয় না।”

এখানে শুধু দোকান ভাঙেনি, ভেঙে গেছে একটা শহরের রসনা-ঐতিহ্য, আর হাজারো মানুষের জীবিকার ভরসা। রাস্তা বড়ো হবে, শহর চলবে, কিন্তু ইতিহাস আর ফিরে আসবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া