শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে জনমোহিনী পদক্ষেপ নীতিশের, ভোটের আগে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর?

RD | ২১ জুন ২০২৫ ১২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট হবে। নির্বাচন মাথায় রেখে ভোটারদের মন দখলে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার রাজ্যের সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পে বড় অঙ্কের বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ১১০০ টাকা করে ভাতা পাবেন। আগে এই ভাতার অঙ্ক ছিল ৪০০ টাকা।

নীতিশ কুমার এক্স পোস্টে সামাজিক নিরাপত্তা পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে তিনি লিখেছেন,  বর্ধিত পেনশন জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে, বিধবা মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশন পাবেন। জুলাই মাস থেকে সমস্ত সুবিধাভোগী বর্ধিত হারে পেনশন পাবেন। মাসের ১০ তারিখে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো নিশ্চিত করা হবে। এর ফলে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন উপকৃত হবেন।" 

 

সরকার আরও উল্লেখ করেছে যে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পটি বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ আওতাধীন থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে রাজ্যে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া