শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাস্তা খুঁড়ে ১০ ফুট গভীর থেকে উদ্ধার তরুণীর দেহ, নিখোঁজ ছিলেন দুই মাস ধরে, নেপথ্যে কারণ জানলে চমকে যাবেন  

Rajat Bose | ২১ জুন ২০২৫ ১২ : ২৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হল নিকাশি নালার মধ্যে। মৃতার নাম তনু (‌২৪)‌। জানা গেছে, উত্তরপ্রদেশের শিকোহাবাদের বাসিন্দা তনুর বছর দুয়েক আগে ফরিদাবাদের রোশননগরের বাসিন্দা অরুণের সঙ্গে বিয়ে হয়েছিল। গত কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাপের বাড়ির লোকেরা। তনুকে মাস দুয়েক না দেখতে পেয়ে প্রতিবেশীরাও অরুণের মা–বাবাকে জিজ্ঞাসা করেন, কেন তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখন প্রতিবেশীদের কাছে তনুর শ্বশুর–শাশুড়ি দাবি করেন, ‘বৌমা তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েছে।’ তনুর বাপের বাড়ি থেকে ফোন করলেও বার বার একই কথা বলা হয় বলে দাবি।


কিন্তু তনুর বাপের বাড়ির লোকেদের সন্দেহ হয়। তার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তনুর খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। কিন্তু তাঁর হদিস পাওয়া যাচ্ছিল না। তনুর শ্বশুরবাড়ির পাড়ার লোকেদেরও সন্দেহ হয় বিষয়টি নিয়ে। তাঁদেরই কয়েক জন পুলিশের কাছে দাবি করেন, গত এপ্রিলে বাড়ির পিছনের রাস্তা খুঁড়তে দেখেছিলেন তনুর শ্বশুরকে। জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, বাড়ির নিকাশি নালায় সমস্যা হয়েছে। তাই সারানো হচ্ছে। আর এখান থেকেই পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। রাস্তা উপর দিয়ে ঢালাই হয়ে যাওয়ায় বোঝার কোনও উপায় ছিল না। মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে আসা হয়। তার পর রাস্তা খোঁড়ার কাজ শুরু হয়। প্রায় ১০ ফুট খোঁড়ার পর হঠাৎ এক জনের পা দেখতে পাওয়া যায়। মাটি সরাতেই তনুর দেহ উদ্ধার হয়।


পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে তনুর দেহ উদ্ধার হয়েছে। তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তনুর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই সোনার গয়না, টাকা দাবি করত শ্বশুর বাড়ির লোকেরা। চলত অত্যাচার। জানা গেছে, ২৩ এপ্রিল থেকে তনুর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল পরিবারের। ওঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে হল কিনারা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া