শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইরান থেকে শুধু ভারতীয় নয়, দুই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদেরও ফিরিয়ে আনছে ভারত! কিন্তু কেন?

Rajat Bose | ২১ জুন ২০২৫ ১১ : ৫২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অপারেশন ‘‌সিন্ধু’‌র সাফল্য। দু’‌দিনে ইরান থেকে দেশে ফিরলেন কয়েকশো ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। এবার জানা গেল, প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত। জানা গেছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের তরফে অনুরোধ করা হয়েছে ভারত সরকারের কাছে। এরপরেই ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের নিজ নিজ দেশে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। আর ইতিমধ্যেই ইরানে থাকা অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে জানা গেছে। 


ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে দিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে। শনিবার সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার।


প্রসঙ্গত, ভারতের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ভারত। এরপরই ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব হল। আর এই পরিস্থিতি দেখেই নেপাল ও শ্রীলঙ্কা সরকারও ভারত সরকারকে অনুরোধ করল ইরানে আটকে থাকা তাঁদের দেশের নাগরিকদেরও দেশে ফেরানোর উদ্যোগ নিক ভারত। আর এই অনুরোধ গুরুত্ব দিয়েই দেখছে দিল্লি। আশ্বস্ত করা হয়েছে দুই প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হবে দেশে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া