শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান ট্রাম্পের নাম সুপারিশ করতেই মার্কিন প্রেসিডেন্ট জানালেন ‘‌আমায় দেবে না’‌ 

Rajat Bose | ২১ জুন ২০২৫ ১১ : ৩৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। এই মর্মে সুপারিশ করেছে পাকিস্তান। আর এরপরেই ফের মুখ খুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, অন্তত চার–পাঁচ বার তাঁর ওই পুরস্কার পাওয়া উচিত। ট্রাম্প এটাও জানিয়েছেন, যে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না। কেন দেওয়া হবে না সে ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


প্রসঙ্গত, ইসলামাবাদ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‌কৌশলে ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’ এর জন্যেই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের পাওয়া উচিত বলে মনে করেছে ইসলামাবাদ।


কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। পাকিস্তানের দিক থেকে এসেছিল বিরতির প্রস্তাব। তাতে ভারত সম্মত হয়েছে।


প্রসঙ্গত, ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন যে, ভারত–পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি খারিজ করে দিলেও নিজের অবস্থান থেকে সরেননি ট্রাম্প। শুক্রবারও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তাঁর মুখে এসেছে ভারত–পাক সংঘর্ষবিরতির প্রসঙ্গ। ট্রাম্প নোবেল কমিটির উদ্দেশে বলেন, ‘‌ওদের রোয়ান্ডার জন্য আমায় নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। আপনি যদি কঙ্গোর দিকে দেখেন, কিংবা সার্বিয়া, কসোভা (শান্তিপ্রতিষ্ঠায় আমার অবদানের বিষয়ে) অনেক কিছু বলার মতো আছে। সবচেয়ে বড় (শান্তিপ্রতিষ্ঠার) কাজটা হয়েছে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। আমার এটা (নোবেল শান্তি পুরস্কার) চার–পাঁচ বার পাওয়া উচিত।’‌ তবে ট্রাম্প এটাও জানিয়ে দিয়েছেন, ‘‌ওরা (নোবেল কমিটি) আমায় নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ এটা কেবল উদারপন্থী (লিবারাল)–দের দেওয়া হয়।’‌


এর আগে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইজরায়েল এবং একাধিক আরব রাষ্ট্রের সম্পর্ক ‘সহজ’ করে তোলার জন্য সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপক হিসাবে ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন তাঁর সমর্থকেরা। কিন্তু নোবেল পাননি ট্রাম্প। ২০০৯ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া