বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | পলিসিধারক এবং নমিনি উভয়েরই মৃত্যু হলে বিমার টাকা কে পাবে? জানুন IRDAI-এর নিয়মের ব্যাখ্যা

RD | ২০ জুন ২০২৫ ২৩ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জীবন বিমা পলিসি কেনার সময়, একজন মনোনীত (নমিনি) ব্যক্তির নাম দিতে হয়। সাধারণত স্বামী পলিসি ধারক হলে স্ত্রীর, স্ত্রী পলিসি ধারক হলে স্বামীর নাম নমিনি হিসাবে রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে যদি পলিসিধারক মারা যান, তাহলে বিমা কোম্পানি মনোনীত ব্যক্তির (স্বামী বা স্ত্রী) দাবির পরিমাণ পরিশোধ করে। তবে, পলিসিধারক এবং নমিনি উভয়েরই একই সঙ্গে মৃত্যু হলে জটিলতা দেখা দেয়। তাহলে বিমার টাকার কী হবে? আসুন IRDAI-এর নিয়ম এবং আইনি প্রক্রিয়াগুলি দেখা যাক।

পলিসিধারক এবং নমিনি উভয়েরই মৃত্যু হলে কী হবে?
সাম্প্রতিককালে আমেদাবাদ বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনায় বেশ কয়েকটি ক্ষেত্রে পুরো পরিবার মারা গিয়েছে। এমন ঘটনা ঘটেছে যেখানে পলিসিধারক এবং নমিনি উভয়েরই মৃত্যু হয়েছে। ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) অনুসারে, যদি উভয়েরই একই ঘটনায় মৃত্যু হয়, তাহলে বিমা প্রদানকারীরা ধরে নিতে পারেন যে পলিসিধারকের পরে নিমিনির ব্যক্তির মৃত্যু হয়েছে। এর অর্থ নমিনির আইনি উত্তরাধিকারীরা বিমার টাকা দাবি করতে পারেন।

বিমা পরিমাণ কে দাবি করতে পারে?
বিশেষজ্ঞদের মতে, যদি নিমিনির মৃত হন, তাহলে তাঁদের আইনি উত্তরাধিকারীরা দাবি দাখিলের যোগ্য হয়ে ওঠেন। বিমা কোম্পানি অর্থ প্রদানের আগে নথি এবং সম্পর্কের প্রমাণ যাচাই করে।

হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে আইনি উত্তরাধিকার:

ভারতীয় উত্তরাধিকার আইন আইনগত উত্তরাধিকারীদের দু'টি বিভাগে শ্রেণীবদ্ধ করে:

শ্রেণী-১ আইনি উত্তরাধিকারী - স্বামী/স্ত্রী, সন্তান এবং মা অন্তর্ভুক্ত। যদি সন্তানরা মৃত হয়, তাহলে নাতি-নাতনিরা অর্থ দাবি করতে পারেন।

শ্রেণী-২ আইনি উত্তরাধিকারী - যদি কোনও প্রথম শ্রেণীর উত্তরাধিকারী না থাকে, তাহলে দাবিটি পিতা, ভাইবোন, ভাগ্নে বা ভাগ্নীর কাছে চলে যায়।

পলিসিধারকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়-

সর্বদা নমিনির বিবরণ আপডেট রাখুন।

যদি কোনও নিমিনি না থাকে, তাহলে উত্তরাধিকার আইন অনুসারে দাবিটি আইনি উত্তরাধিকারীদের কাছে যায়।

এক্ষেত্রে অসুবিধা বা মৃত্যুর ক্ষেত্রে বিমা কোম্পানিগুলির অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন হতে পারে।

তথ্য যাচাই:

IRDAI নির্দেশিকা মোতাবেক নমিনি ট্রাস্টি হিসেবে কাজ করেন এবং আইনি উত্তরাধিকারীরা শেষ পর্যন্ত দাবি করার অধিকার রাখেন।

আদালত অনুসারে নিমিনিররা স্বয়ংক্রিয়ভাবে মালিক হন না; অর্থ মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারীদের কাছে যায়।

এই নিয়মগুলি বোঝার মাধ্যমে, পলিসিধারকরা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। যদি আপনার জীবন বিমা পলিসি থাকে, তাহলে পরবর্তীতে জটিলতা এড়াতে আজই আপনার নমিনির বিবরণ পর্যালোচনা করুন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া