শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ট্রাম্পের মার্কিন সফরের আমন্ত্রণ সপাটে প্রত্যাখ্যান 'বন্ধু' মোদির! কেন? খোলসা করলেন নিজেই

RD | ২০ জুন ২০২৫ ২১ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জি-৭ বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদিকে ওয়াশিংটন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'বন্ধু'-র সেই আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। কেন? শুক্রবার ওড়িশায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তা খোলসা করেছেন মোদি। জানিয়েছেন, জগন্নাথভূমে এসে শ্রী জগন্নাথদেবের দর্শনের জন্য মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ খারিজ করেছেন তিনি।

ওড়িশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখেন তিনি। নিজের ভাষণে মোদি বলেন, "দু'দিন আগে জি-৭ বৈঠক উপলক্ষে কানাডা গিয়েছিলাম আমি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ফোন করে আমায় বলেন, কানাডায় যখন এসেছেন তখন আমেরিকাও ঘুরে যান। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করব, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে আমি জানিয়ে দেয়, আমায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কিন্তু দেশে ফিরেই আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি ভক্তি ও ভালবাসা আমাকে আপনাদের কাছে এনেছে।"

২০২৪ সালের জুনে ওড়িশায় বিজেপি সরকার গঠন করেছে। এর পর থেকে ষষ্ঠবারের মতো ওড়িশা সফরে এসেছেন মোদি। তিনি ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং "ওড়িশা ভিশন ডকুমেন্ট" সূচনা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল ও সেচ, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়ক এবং রেল পরিকাঠামো।

ভুবনেশ্বরের ওই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের সরকার ক্ষমতায় আসার পরই ওড়িশার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের রত্ন ভাণ্ডার পুনরায় খুলে দেওয়া হয়েছে।" একইসঙ্গে বলেন, "ওড়িশার প্রথম বিজেপি সরকার সুশাসন ও জনসেবার মাধ্যমে সফলভাবে একবছর পূরণ করেছে। একইসঙ্গে জানান, স্বাধীনতার পরের কয়েক দশক দেশের মানুষ কংগ্রেস মডেল দেখেছিল। তবে তা মোটেই সুশাসন ছিল না। যেখানে উন্নয়ন মূলক প্রকল্প ছিল না, আর থাকলেও তা ছিল বিলম্বিত ও দুর্নীতিতে পূর্ণ। তবে গত এক দশকে দেশের একাধিক জায়গায় প্রথমবার বিজেপির সরকার এসেছে। এর পর সেখানে শুধু সরকারই পরিবর্তন হয়নি বরং সামাজিক ও অর্থনৈতিকভাবে ভাবে নয়া যুগের সূচনা হয়েছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া