শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ জুন ২০২৫ ১৭ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বন্ধ করা হয়েছে আকাশসীমা। কিন্তু উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল ইরান সরকার। শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিশেষ অনুমতি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ উন্মুক্ত করল তেহরান প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে মাশহাদ থেকে মহন এয়ারের চার্টার্ড ফ্লাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১,০০০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ফ্লাইটগুলির প্রথমটি শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গিয়েছে। ইরানে ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, ‘যাঁরা দেশে ফিরতে চান তাঁদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে’।
প্রসঙ্গত, ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর এই অভিযান শুরু হয়েছিল ভারত সরকারের ‘অপারেশন সিন্ধু’ নামক বিশেষ অভিযানের মাধ্যমে। প্রথম ধাপে, উত্তর ইরান থেকে ১১০ জন ভারতীয় ছাত্রকে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়, ভারত ও আর্মেনিয়ায় নিযুক্ত ভারতীয় মিশনের যৌথ তত্ত্বাবধানে। তাঁরা গত ১৮ জুন দুপুর ২:৫৫ মিনিটে ইয়েরেভান থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে বৃহস্পতিবার ভোররাতে নিরাপদে দিল্লি পৌঁছান। ছাত্রদের ফিরিয়ে আনার পরেই বৃহস্পতিবার থেকে ইজরায়েল থেকেও ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েল থেকে প্রথমে স্থলপথে ভারতীয় নাগরিকদের সরিয়ে এনে পরে বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এই গোটা প্রক্রিয়ার দায়িত্বে থাকবে তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস।
ইরানের পর, ভারত বৃহস্পতিবার ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ইজরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনবে। ইজরায়েল থেকে ভারতে তাঁদের স্থলসীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?