শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ জুন ২০২৫ ১৬ : ৩১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্কুটার, মোটরসাইকেল-সহ ভারতে বিক্রি হওয়া সমস্ত নতুন দুই চাকার যানে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইনস্টল করা বাধ্যতামূলক হচ্ছে। এমনই ঘোষণা করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এছাড়াও দু-চাকার যান বিক্রির সময় ক্রেতাকে দু'টি করে হেলমেট দিতে হবে দোকানগুলিকে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া এই নিয়ম কার্যকর হবে দেশজুড়ে। নিরাপত্তা প্রয়োজনীয়তা, সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু কমাতে এই নয়া নিয়ম খুবই কার্যকরী হবে বলে মনে করছে সরকার।
বর্তমানে, এবিএস শুধুমাত্র ১২৫ সিসির বেশি ইঞ্জিন ধারণক্ষমতা সম্পন্ন দুই চাকার গাড়ির জন্য বাধ্যতামূলক। যার অর্থ প্রায় ৪০ শতাংশ দুই চাকার গাড়িতে এই অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সুরক্ষা বৈশিষ্ট্যটি নেই। এখন থেকে এই সুরক্ষা বৈশিষ্টটি সব দু'চাকার যানেই থাকবে।
হঠাৎ ব্রেক কষলে বা জোর করে ব্রেক মারলে চাকা লক হওয়া রোধ করতে সাহায্য করে এবিএস সিস্টেম। এই সিস্টেম রাইডারকে গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে এবং পিছলে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গিয়েছে যে, এবিএস দুর্ঘটনার সম্ভাবনা ৩৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ কমাতে পারে।
এবিএস ছাড়াও, সরকার প্রতিটি নতুন দুই চাকার গাড়ি কেনার সময় দু'টি বিআইএস-প্রত্যয়িত হেলমেট প্রদানও বাধ্যতামূলক করল। বর্তমানে, স্কুটি বা বাইক কেনার সময়ে শুধুমাত্র একটি হেলমেট ক্রেতাকে দেয় দোকানগুলি। এবার থেকে দু'টি করে হেলমেট দেবে। চালকের সঙ্গে আরোহীর নিরাপত্তা নিশ্চিৎ করতেই এি পদক্ষেপ করা হয়েছে।
ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় ৪৪ শতাংশই দুই চাকার ব্যবহারকারী। এই মৃত্যুর বেশিরভাগই হেলমেট না পরার কারণে মাথায় আঘাত লেগে ঘটে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক শীঘ্রই এই নিয়মগুলি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?