শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘আমাদের বিয়েবাড়িতে ভিড় জমেছে, চলছে খাওয়া’…. বিপুল আয়োজনের প্রভাব কীভাবে পরিবেশের ক্ষতি করছে জানেন?

Kaushik Roy | ২০ জুন ২০২৫ ১৪ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: স্টার্টার, মেইন কোর্স, ডেজার্টে দিন দিন জাঁকজমক হয়ে উঠছে বিয়েবাড়ি। তবে বর্তমানে এটা শুধুমাত্র একটা উৎসব নয়, বিয়েবাড়ির এই খাওয়াদাওয়া, উৎসব পরিণত হয়েছে এক গভীর পরিবেশগত সমস্যার কেন্দ্রবিন্দুতে। পরিসংখ্যান বলছে, বছরের পর বছর ধরে গোটা ভারতজুড়ে আয়োজিত কোটি কোটি বিবাহের অনুষ্ঠানে অপচয় করা হয়ে থাকে প্রচুর পরিমাণে খাবার, যার ফলে বাড়ছে বিপজ্জনক মিথেন গ্যাসের পরিমাণ। ভারতে প্রতি বছর গড়ে ১ কোটিরও বেশি বিবাহ হয়। এই বিয়ের অনুষ্ঠানে বিশাল আয়োজন থাকে। নিমন্ত্রিত থাকেন অতিথিরা। আপ্যায়নের জন্য থাকে বিশাল খাবারের মেনু।

তবে দিনের শেষে দেখা যায়, প্রচুর পরিমাণে খাবার অপচয়ন করা হচ্ছে। এনজিও ‘ফিডিং ইন্ডিয়া’-র তথ্য অনুযায়ী, সাধারণ একটি ভারতীয় বিয়েতে গড়ে ৩০ থেকে ৫০ কেজি খাদ্য অপচয় হয়। কিন্তু অভিজাত কোনও বিবাহের অনুষ্ঠানে এই সংখ্যাটি লাফিয়ে বেড়ে দাঁড়াতে পারে ৮০০ কেজি পর্যন্ত। জাতিসংঘের পরিবেশ সংস্থা (UNEP) ফুড ওয়েস্ট ইনডেস্ক রিপোর্ট অনুসারে, বিশ্বজুড়ে প্রতিদিন ১ কোটিরও বেশি খাবারের প্লেট নষ্ট হয়। তার মধ্যে সর্বাধিক ৬০ শতাংশ অপচয় হয় পরিবার ও ব্যক্তিগত উদ্যোগে। যার বড় অংশই আসে বিবাহ অনুষ্ঠান, উৎসব এবং বিভিন্ন সামাজিক জমায়েত থেকে।

ভারতে বিয়ে উপলক্ষে খাদ্য অপচয়ের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে কয়েকটি সাধারণ বিষয়। অতিরিক্ত আইটেমের বিশাল মেনু, সঠিকভাবে অতিথি সংখ্যা নির্ধারণ না করা, এবং খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতনতার অভাব। এই বিপুল পরিমাণ খাদ্য অপচয়ের ফলে প্রভাব গিয়ে পড়ে পরিবেশের ওপর। ফেলে দেওয়া খাবার যখন জমিতে পচে যায়, তখন তা অক্সিজেনবিহীন পরিবেশে ভেঙে গিয়ে তৈরি করে মিথেন গ্যাস, যা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কার্বন ডাই-অক্সাইডের তুলনায় ৮০ গুণ বেশি ক্ষতিকর। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, মিথেন বায়ুমণ্ডলে টিকে থাকে ২০ বছরেরও বেশি এবং শিল্প বিপ্লবের পর থেকে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির জন্য দায়ী মিথেনই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া