শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ জুন ২০২৫ ০৯ : ১৬Rajat Bose
নিতাই দে, আগরতলা: রাজ্যের স্কুলগুলিতে পাঠক্রমে সেক্স এডুকেশন ও এইচআইভি/এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেবে ত্রিপুরা সরকার। স্কুলগুলিতে রেড রিবন ক্লাব সংযোগে দেশের মধ্যে প্রথম ত্রিপুরা। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এইচআইভি/এইডস রোগ প্রতিরোধে জনসচেতনতার বিষয়টি মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যেতে হবে। রাজ্যের যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলা, সংস্কৃতিকচর্চা ও সামাজিক কাজে যুক্ত করতে হবে। এক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধি, সাংসদ ও অভিভাবকদের বড় ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার লবিতে ত্রিপুরা এক্স কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এইচআইভি/এইডস শীর্ষক জনসচেতনামূলক আলোচনা চক্রের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। তিনি বলেন এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সংঘবদ্ধভাবে সাহস ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসতে হবে। ত্রিপুরা বিধানসভায় শাসক এবং বিরোধী দলের সমস্ত বিধায়কদের নিয়ে এই কর্মশালার উদ্বোধন করে এমনই বার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি আরও বলেন রাজ্য সরকার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেক্স এডুকেশন (যৌন শিক্ষা) এবং এইচআইভি/এইডস সম্পর্কিত একটি চ্যাপ্টার পাঠক্রমে যুক্ত করার পরিকল্পনা করছে এবং এবিষয়ে শীঘ্রই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে প্রতি মাসে ১২০ জন আক্রান্ত হচ্ছেন। যা উদ্বেগের বিষয়। আমাদের অবশ্যই এইডস নির্মূল করতে এবং এর বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ হতে হবে।
তাঁর কথায়, আমাদের বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এবং সেখান থেকে মাদকও রাজ্যে আসে। তাই এই বিষয়ে আরও কড়া নজরদারি রাখতে হবে। ছেলেমেয়েদের আরও বেশি করে খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত করতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। ২০২৩ সালের তুলনায়, ২০২৪ সালে মাদক বাজেয়াপ্ত করার পরিমাণ ১০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমস্ত জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হতে হবে। আর দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে স্কুলগুলিতে রেড রিবন ক্লাব চালু করা হয়েছে। তাঁর কথায়, বর্তমানে রাজ্যে পাঁচ হাজারের উপর এইডস রোগী আছে। রাজ্যে প্রতি মাসে ১২০ জনের মতো এইচআইভি আক্রান্ত হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কংগ্রেস, সিপিএম ও তিপ্রা মথা দলের বিধায়করা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্য আধিকারিকগণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?