শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জুন ২০২৫ ১৯ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদোনির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়েই হুলসস্থূল কাণ্ড। ওই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, বিজেপি বিধায়ক পিভি পার্থসারথি একটি জনসভায় একজন দলিত পঞ্চায়েত প্রধানকে তাঁর জাত জানার পর মঞ্চে উঠতে না দিয়ে অপমান করছেন।
১৬ জুনের ওই ভিডিওটিতে পার্থসারথিকে তাঁর নির্বাচনী এলাকায় একটি জনসমাবেশের ভাষণ দিতে দেখা যাচ্ছে।
অনুষ্ঠান চলাকালীন, বিধায়ককে ভিড়ের মধ্যে একজন গ্রামপঞ্চায়েত ডেকে বলতে দেখা যাচ্ছে, "আরে গ্রামপ্রধান, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখানে আসুন।"
বিধায়কের ডাকে দ্বিধাগ্রস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান। তখন বিধায়ককে জিজ্ঞাসা করতে শোনা যায়, "তিনি কি খ্রিস্টান?"
এরপরই দেকা যাচ্ছে বিদায়কের পাশে দাঁড়িয়ে থাকা তেলুগু দেশম পার্টির (টিডিপি) একজন নেতা উত্তর দেন, "তিনি তফসিলি জাতি (এসসি), স্যার।" এর পরে, বিজেপি বিধায়ক এবং টিডিপি নেতা উভয়েই মঞ্চের সামনের মাটির দিকে ইশারা করে পঞ্চায়েত প্রধানকে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দেন। বিজেপি বিধায়ক পিভি পার্থসারথি মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, “ঠিক আছে, তাহলে এখানে এসে দাঁড়াও।” তাতেই ওই পঞ্চায়েত প্রধান রাজি হন।
এই কথোপকথনের সময় টিডিপি নেত্রীকে বারবার ক্যামেরা থেকে মুখ ঢেকে থাকতে দেখা যায়।
#Casteism MLA: Hey Sarpanch, come up on stage… why aren’t you coming ?
— The Dalit Voice (@ambedkariteIND) June 18, 2025
TDP leader: "Sir, he’s SC."
MLA: "Oh, SC ha? Okay… stand there."
MLA Parthasarathi publicly humiliated a Dalit sarpanch because of his caste. pic.twitter.com/jZI5hAh6tw
ভিডিওটি ঘিরকে নিন্দার ঝড়। অনেকে ঘটনাটিকে জাতি-বৈষম্যবাদ এবং অপমানজনক বলে অভিহিত করেছেন। বেশ কয়েকজন নেটিজেন জনসমক্ষে নেতাদের শরীরী ভাষা এবং অঙ্গভঙ্গিকে গভীরভাবে অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “দলিত সরপঞ্চকে অপমানকারী জাতি-বৈষম্যবাদী নেতাকে, নাকি ওই প্রধানকে, যিনি নীরব থেকে ক্ষমতাকে মর্যাদার চেয়ে মূল্যবান বলে মনে করেছিলেন, দোষারোপ করবেন কাকে? এই নীরবতা কি দলিত, মুসলিম এবং প্রান্তিকদের প্রতিদিনের অপমানকে উৎসাহিত করে না?”
অন্য একজন লিখেছেন, “একজন বিজেপি বিধায়ক প্রকাশ্যে একজন দলিত পঞ্চায়েত প্রধানকে ‘ও তফসিলি জাতি জাতির?’ বলে অবমাননা করছেন, এটি কোনও ভুল নয়। এটি জাতির শ্রেষ্ঠত্বের আসল চেহারা তুলে ধরে মাত্র।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?