শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দেশের নাগরিকদের সুরক্ষা সবচেয়ে আগে, ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত

AD | ১৯ জুন ২০২৫ ১৯ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইরানের পর, ভারত বৃহস্পতিবার ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ইজরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনবে। ইজরায়েল থেকে ভারতে তাঁদের স্থলসীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে।“

তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা অপারেশনটির দেখাশোনা করবে। ইজরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসে নাম নথিভূক্ত করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক। নাম নথিভূক্তিকরণের জন্য https://www.indembassyisrael.gov.in/indian_national_reg ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কোনও অনুসন্ধানের জন্য, ভারতীয় নাগরিকরা তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাসের ২৪/৭ কন্ট্রোল রুমে কক্ষে +৯৭২ ৫৪-৭৫২০৭১১ অথবা +৯৭২ ৫৪-৩২৭৮৩৯২ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা cons1.telaviv@mea.gov.in. এ ইমেল করতে পারেন।

বুধবার, বিদেশ মন্ত্রক জানিয়েছিল ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে সরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করা হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় দূতাবাস উত্তর ইরান থেকে মোট ১১০ জন ভারতীয় ছাত্রকে সরিয়ে আনা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া