শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ জুন ২০২৫ ১৮ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গভীর রাত, নির্জন এক্সপ্রেসওয়ে, মদ্যপ ব্যক্তি আর একটি উট। হায়দরাবাদের পিভি নারসিমা রাও এক্সপ্রেসওয়ের ওপর এক অবাক করা ঘটনার সাক্ষী থাকলেন গাড়ি চালিয়ে যাওয়া বহু মানুষ। দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি একটি উটের ওপর চড়ে বিপজ্জনকভাবে ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটছেন। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইকরাম উল্লাহ শাহ। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সম্ভবত উটের হ্যান্ডলার।
কিন্তু তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। কোনওভাবেই প্রাণীটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। উটটি ক্রমাগত দিকবিদিক হারিয়ে রাস্তায় চলছিল। ফলে রাস্তায় থাকা অন্য গাড়িগুলোর জন্যও তৈরি হয় এক বিপজ্জনক পরিস্থিতি। ভিডিওতে দেখা যায়, শাহ নামের ওই ব্যক্তি বোতলের জল ছুঁড়ে মদ্যপ চালকের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। এরপর তিনি ও তাঁর এক বন্ধু মিলে কোনওরকমে উটটিকে থামিয়ে একটি ল্যাম্পপোস্টে বেঁধে দেন এবং চালককে নিচে নামাতে সাহায্য করেন। তাদের এই তৎপরতাতেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় প্রশংসার ঝড়। এক জন ইউজার লেখেন, ‘যেখানে অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেখানে একজন সাহস দেখিয়েছেন—এটা সত্যিই প্রশংসনীয়’। আর এক ইউজার মন্তব্য করেন, ‘এই সাহসই বহু প্রাণ বাঁচিয়েছে’। প্রসঙ্গত, পিভি নারসিমা রাও এক্সপ্রেসওয়ে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেহদিপাটনমকে সংযুক্ত করে। এই এক্সপ্রেসওয়েতে সাইকেল, টু-হুইলার, থ্রি-হুইলার, সেভেন-সিটার এবং যাত্রীবাহী যানের প্রবেশ নিষিদ্ধ। এই ঘটনায় একদিকে রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, স্থানীয়দের দাবি, এমন নজিরবিহীন ঘটনার দ্রুত তদন্ত হওয়া উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?