শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাবা মৃত্যু পথযাত্রী, ঘরে আধাঁর, কিছুই দমাতে পারেনি একরত্তিকে, উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়ছে সে

AD | ১৯ জুন ২০২৫ ১৮ : ৫২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মনে জেদ থাকলে যে সব করা সম্ভব, তা প্রমাণ করছে বিহারের এক ছোট শিশু। ঘরে আলো নেই, বাবা শয্যাশায়ী, অভাব-অনটন লেগে আছে সংসারে কিন্তু কিছুই প্রভাব ফেলেনি তার ইচ্ছেশক্তিতে। 

বিহারের গয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ঝড় তুলেছে। দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে রাস্তার আলোর নীচে তার খাতার উপর ঝুঁকে পড়েছে আর মনকে দিয়ে পড়াশোনা করছে। মেয়েটির স্নেহা কুমারি। নয় বছর স্নেহা চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার ঘরে বিদ্যুৎ নেই। তবে, তার স্বপ্নগুলি অন্যদের তুলনায় উজ্জ্বল।

স্নেহা তার বাবা-মা এবং চার ভাইবোনের সঙ্গে ছোটকি ভেদিয়া গ্রামে থাকে। তার বাবা, মহেশ মাঝি একসময় দিনমজুরের কাজ করতেন। এখন কিডনির রোগে ভুগছেন। পরিবারটি সর্বস্ব ব্যয় করে দিয়েছে তাঁর চিকিৎসার জন্য। আজ তাদের কাছে কোনও টাকা নেই, বিদ্যুৎ নেই, আধার কার্ড নেই, আয়ুষ্মান ভারত কার্ড নেই, এমনকি সরকারি বাড়িও নেই।

সর্বভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে মহেশ বলেন, “আমি শুধু আমার মেয়েকে জীবনে কিছু একটা হতে দেখতে চাই। আমি শুধু এটাই চাই।“ 

চারপাশ অন্ধকার সত্ত্বেও স্নেহা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। প্রতি রাতে সে রাস্তার মোড়ে হেঁটে যায়, ল্যাম্পপোস্টের আলোর নীচে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তার মা পরিবারের ভরণপোষণের জন্য অন্যের ক্ষেতে কাজ করেন। তিনি জানিয়েছেন, স্নেহা অসাধারণ মেধাবী এবং দৃঢ়প্রতিজ্ঞ।

কিন্তু সবসময় দৃঢ় সংকল্পই যথেষ্ট নয়। স্নেহার বিদ্যুতের প্রয়োজন। তার বই, পড়াশোনার জন্য নিরাপদ জায়গা এবং বাবাকে হারানোর ভয় ছাড়াই বেড়ে ওঠার সুযোগ প্রয়োজন।

ডুকরে কেঁদে ওঠেন মহেশ। তিনি বলেন, “আমার নিজের পরিবারও সাহায্য করবে না। আমি নিজের জন্য কিছু চাই না- শুধু আমার মেয়েকে সাহায্য করো।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া