শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জুন ২০২৫ ১৭ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শতাব্দী প্রাচীন দলীয় নেতৃত্বের আরও অস্বস্তি বাড়ালেন সাংসদ শশী থারুর। স্পষ্ট করে জানালেন যে, দলের সঙ্গে তাঁর নানা বিষয়ে মতবিরোধ রয়েছে। এত খোলাখুলি এই প্রথম প্রকাশ্যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নিজের মতপার্থক্যের কতা খোলসা করেছেন তিরুঅনন্তপুরম সাংসদ। তবে সেই এই মতপার্থক্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নাকি রাজ্য নেতৃত্বের সঙ্গে, সেটা জানাননি শশী।
কেরলের শশী থারুর এআইসিসি সদস্য। লড়েছিলেন কংগ্রেস সভাপতি পদের নির্বাচনেও। শশীকে অপারেশন সিঁদুরের প্রচারে আমেরিকায় পাঠিয়েছিল মোদি সরকার। ওই অভিযান নিয়ে হাত শিবিরের তরফে প্রশ্ন তোলা হলেও সেখানে গিয়ে অপারেশ সিঁদুরের জয়গান গেয়েছিলেন এই সাংসদ। এরপর থেকেই দলের মধ্যে আরও কোণঠাসা শশী থারুর। মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে তাঁকে।
তবে, তিরুঅনন্তপুরমের সাংসদের দাবি ছিল, তিনি অপারেশন সিঁদুরের মতো ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন করছেন শুধু ভারতের নাগরিক হিসাবে, কংগ্রেস নেতা হিসাবে নয়। বলেছেন, "আমি বিদেশে যা যা বলেছি, সবটাই আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি নাগরিক হিসাবে ওটা আমার কর্তব্য ছিল। দল আমার পরিষেবা চায়নি। কেন্দ্র চেয়েছে। আর সেটাই আমি করেছি।"
কী বলেছেন শশী?
কংগ্রেস সাংসদ এবার বলেছেন, “দলের কারও কারও সঙ্গে আমার কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। সেটা জনসমক্ষেই রয়েছে।” কেরলের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনের পর সে নিয়ে তিনি মুখ খুলবেন বলেও ইঙ্গিত দিয়েছেন শশী। তবে তাঁর এই মতবিরোধ কেরল কংগ্রেসের সঙ্গে নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, সেটা স্পষ্ট করেননি কংগ্রেস সাংসদ।
নীলাম্বুরে ভোট নিয়েও সসীর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের টানাপোড়়েন চলেছে। প্রচারে তিনি অনুপস্থিত ছিলেন। কেন? যা নিয়ে সাংসদ বলেন, "দল আমাকে আমন্ত্রণ জানায়নি। তবে ঠিক আছে। এখন আমি কেরালায় এসেছি। আজ ভোটের দিন এবং আমি সকলকে আমার দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি একজন ভাল প্রার্থী।"
কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা বাড়লেও শশী অবশ্য এদিন বলেছেন, “কংগ্রেস দলের কর্মীরা সর্বত্র আমার পাশে ছিলেন।”
১৬ বছর ধরে কংগ্রেসের সঙ্গে থাকা এবং তিরুবনন্তপুরম থেকে টানা চারটি নির্বাচনে জয়ী থারুর বলেন, "দলের নেতাদের সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ থাকে, তবে এই সমস্যাগুলি অভ্যন্তরীণভাবে সমাধান করা উচিত।আমি মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস দলের প্রতিষ্ঠানের মূল্যবোধ হল প্রাতিষ্ঠানিক মূল্যবোধ যা আমাকে দলে রেখেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?