শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেট্রোল পাম্পের শৌচাগার শুধুমাত্র গ্রাহকদের জন্য, সাধারণ জনগণের জন্য নয়: কেরল হাইকোর্ট

RD | ১৯ জুন ২০২৫ ১৬ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সাধারণ জনগণের জন্য নয়, পেট্রোল পাম্পের শৌচালয়গুলি কেবল গ্রাহকদের ব্যবহারের জন্য। এমনই নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট। পেট্রোলিয়াম ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যান্ড লিগ্যাল সার্ভিস সোসাইটি বনাম কেরল রাজ্য মামলায় এমনই রায় দিয়েছে উচ্ট আদালত।

বিচারপতি সি এস ডায়াস রাজ্য সরকার এবং তিরুবনন্তপুরম পৌর নিগমকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন যে, পেট্রোলপাম্প মালিক তাঁদের শৌচলয়গুলি ব্যক্তিগতভাবে রক্ষণাবেক্ষণ করেন। ফলে সেগুলি সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোনও মতেই প্রশাসন জোর কাটাতে পারে না। 

কেরলের ৩০০ টিরও বেশি  পেট্রল পাম্প মালিক এবং পেট্রোলিয়াম ব্যবসায়ীদের একটি সংগঠনের তরফে দায়ের করা মামলায় আবেদনে বলা হয়েছিল, পেট্রল পাম্পগুলিতে থাকা শৌচাগারগুলি আসলে গ্রাহকদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় পুরসভাগুলি ওই শৌচাগারগুলিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে চিহ্নিত করছে। পাশাপাশি সেগুলি সকলের ব্যবহারের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে। এতে পাম্প পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

অবেদনকারীদের দাবি, প্রশাসনের ভুল উপস্থাপনার ফলে পর্যটক বাস-সহ বিপুল সংখ্যক লোক পাম্পের শৌচাগারে প্রবেশ করছে, ফলে ঝগড়া এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। শিকেয় উঠছে পেট্রোল পাম্পের নিরাপত্তা। 

এই মামলার চূড়ান্ত শুনানি আগামী ১৭ জুলাই ধার্য করা হয়েছে।

আবেদনকারীদের প্রতিনিধিত্ব করেন আইনজীবী আদর্শ কুমার, কেএম অনিশ, শশাঙ্ক দেবন এবং যদু কৃষ্ণন পিএম।

তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেন স্থায়ী আইনজীবী সুমন চক্রবর্তী।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া