বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ জুন ২০২৫ ১৫ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আগমী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে। অনিয়মের অভিযোগে গত তিন বছর ধরে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে (এমজিএনরেগা)কাজ বন্ধ ছিল বাংলায়। বুধবারের রায়ের পর সেই বাধা আর রইল না।
বুধবারের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না। ১ আগস্ট থেকে বাংলায়া ১০০ দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে। আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, যেখানে অনিয়মের অভিযোগ উঠেছে- বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকা বাদ দিয়ে কেন পশ্চিমবঙ্গ জুড়ে ১০০ দিনের কাজ পুনরায় চালু করা উচিত নয়।
পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে এই অভিযোগে করে কেন্দ্র ২০২২ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের ভাগের টাকা আটকে দেয়। একটি আরটিআই-এর উত্তরে জানা গিয়েছে, ৬৩টি প্রকল্পে পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার মধ্যে ৩১টিতে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। রাজ্য ২০২১-২২ সালে এই প্রকল্পের আওতায় ৭,৫০৭.৮০ কোটি টাকা পেয়েছিল কিন্তু গত তিন আর্থিক বছরে কোনও কেন্দ্রীয় তহবিল পায়নি।
আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নের একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ''এই টাকা জনসাধারণের টাকা, কেন্দ্রের ব্যক্তিগত তহবিল নয়। আমরা হাই কোর্টের রায়কে স্বাগত জানাই। প্রথমে প্রকল্পটি ফের চালু করতে দিন। আমরা বকেয়া টাকা দাবির জন্য ফের আলোচনায় বসব।'' তিনি আরও বলেন, ''গত কয়েক বছর ধরে কেন্দ্র এক টাকাও দেয়নি। বাংলায় আরও তদন্ত দল পাঠানোর আগে আমাদের বকেয়া পরিশোধ করতে হবে।''
এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ বিজেপির প্রতিহিংসার রাজনীতির জন্য বড় ধাক্কা। ২০২১-এর মানুষের রায় মানতে না পেরে বাংলা-বিরোধী বিজেপি ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছিল। এটি কোনও শাসনব্যবস্থার উদাহরণ নয়, এটি প্রতিশোধ।“ তিনি আরও লেখেন, ''১ আগস্ট, ২০২৫ থেকে প্রকল্পটি পুনরায় চালু করার জন্য আদালতের নির্দেশ ন্যায়বিচার পুনরুদ্ধারের একটি পদক্ষেপ। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বাংলার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি- আমাদের শরীরের প্রতিটি বিন্দু শক্তি দিয়ে তাঁদের অধিকারের জন্য লড়াই করব এবং প্রতিটি মঞ্চে, প্রতিটি স্তরে জমিদারদের বিরুদ্ধে বাংলার জন্য লড়াই করার প্রতিশ্রুতি রক্ষা করব। জয় বাংলা।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?