শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Sourav Goswami | লেখক: SG ১৯ জুন ২০২৫ ১৫ : ২২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে সম্প্রতি এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে একটি স্বর্ণালঙ্কারের দোকান। ৯৩ বছর বয়সি নিভৃত্তি শিন্ডে, সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে, জীবনের সহযাত্রী স্ত্রী শান্তাবাইকে নিয়ে হাজির হন একটি গহনার দোকানে। উদ্দেশ্য—প্রিয় স্ত্রীর জন্য একটি মঙ্গলসূত্র কেনা।
প্রথমে দোকানের কর্মীরা ভাবেন, হয়তো এই বয়স্ক দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু শিন্ডে মশাই যখন বললেন, “আমার স্ত্রীর জন্য একটা মঙ্গলসূত্র কিনতে চাই,” তখন আবেগে ভেসে যান সবাই। এই দম্পতি জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা। তাঁরা পায়ে হেঁটে যাচ্ছেন পুণ্যতীর্থ, আগামী আশাঢ়ী একাদশী উৎসবে অংশ নিতে। স্থানীয়দের কাছে তাঁরা পরিচিত “একসাথে চলা” দম্পতি হিসেবে — কোথাও যান না একে অপরকে ছাড়া।
দোকানের মালিক জানান, “তিনি আমাকে ১,১২০ টাকা দিলেন। বললেন, স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কিনবেন। আমি স্তম্ভিত হয়ে যাই। এমন ভালোবাসা আজকের দিনে বিরল। আমি কেবল ২০ গ্রহণ করলাম আশীর্বাদ স্বরূপ, আর মঙ্গলসূত্রটি উপহার দিলাম।” এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দুই কোটিরও বেশি মানুষ দেখেছেন তা। মন্তব্যে উঠে এসেছে প্রশংসা, ভালবাসা আর আবেগের জোয়ার।এমনকি দোকানমালিকের উদারতা নিয়েও বিস্তর প্রশংসা ঝরে পড়েছে—“এই ধরনের মানুষ এখনও আছেন বলেই পৃথিবী এতটা সুন্দর,” লিখেছেন এক ব্যবহারকারী।
গ্রামের লোকজন জানান, দম্পতির এক পুত্র রয়েছে, তবে তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের উপার্জন আর পথের মানুষের সহানুভূতির উপর নির্ভর করেন। তবু তাঁদের প্রেম ও আত্মনির্ভরতা এখন সবার অনুপ্রেরণা হয়ে উঠেছে। একটি ছোট্ট মঙ্গলসূত্র—কিন্তু তাতে বাঁধা রইল একটি যুগলের সাত দশকের ভালোবাসার ইতিহাস। আজকের দিনে দাঁড়িয়ে, এমন প্রেমই তো চিরন্তন—নীরব, নির্মল, অথচ অমলিন।
এই দৃশ্যের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর তা দেখে আপ্লুত হয়েছে গোটা দেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?